চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

মহেশখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডে টাকা আদায়! ডিলারকে ২ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

মহেশখালী প্রতিনিধি : :    |    ০৭:২৯ পিএম, ২০২৫-১২-২৪

মহেশখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডে টাকা আদায়! ডিলারকে ২ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

মহেশখালীতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড বিতরণের নামে উপকারভোগীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগে এক ডিলারকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ২৩ই ডিসেম্বর উপজেলা খাদ্য অফিসের আওতাধীন খাদ্যবান্ধব কর্মসূচির নিয়োগপ্রাপ্ত ডিলার আজিজুল হক উপকারভোগীদের নিকট থেকে প্রতিজনের কাছ থেকে ৩০০ টাকা করে আদায় করে কার্ড বিতরণ করছিলেন- এমন অভিযোগ প্রশাসনের কাছে পৌঁছায়। অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভুক্তভোগীদের কাছ থেকে লিখিত ও মৌখিক অভিযোগ গ্রহণ করে। পরবর্তীতে উপজেলা খাদ্য কর্মকর্তা আওয়াই মং চাক অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করেন। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় এবং অভিযুক্ত ডিলার দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত দণ্ডবিধি, ১৮৬০ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সরকারি নির্দেশনা অমান্য ও আইন ভঙ্গের দায়ে তাকে ২ (দুই) মাসের কারাদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা নিশ্চিত করতে এবং সাধারণ জনগণের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

রিটেলেড নিউজ

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত

ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত

জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত

মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত

ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত

সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত

সর্বশেষ খবর