চট্টগ্রাম   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬  

শিরোনাম

সব সিটি করপোরেশনকে নিজের আয়ে চলতে হবে: প্রধানমন্ত্রী

ঢাকা অফিস :    |    ০৫:৫১ পিএম, ২০২২-০৪-১৯

সব সিটি করপোরেশনকে নিজের আয়ে চলতে হবে: প্রধানমন্ত্রী

ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ১২টি সিটি করপোরেশনকে নিজের আয়ে চলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে বলেছেন আয় বুঝে ব্যয় করতে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশনা দেন।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষের সঙ্গে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বৈঠকে সভাপতিত্ব করেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরেন।

সভায় ‘ময়মনসিংহ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মেশিনারিজ সরবরাহ’ প্রকল্পে ১২২ কোটি ১৩ লাখ টাকা ও ‘বহদ্দারহাট বাড়ইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত খাল খনন’ প্রকল্পে চট্টগ্রাম সিটি করপোরেশনকে ১০৬ কোটি ৪৬ লাখ টাকা অনুমোদন দেওয়া হয়। প্রকল্প দুটি অনুমোদন দেওয়ার সময় সব সিটি করপোরেশনকে নিজের আয়ে চলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, সিটি করপোরেশনগুলো প্রায় অনুদাননির্ভর। প্রধানমন্ত্রী তাদের নিজেদের আয়ে চলতে ও আয় বুঝে ব্যয় করতে বলেছেন। আমরা আর সিটি করপোরেশনগুলোকে টানবো না।

সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর সময় স্বাবলম্বী ছিল চট্টগ্রাম সিটি করপোরেশন। অন্যদের এবিএম মহিউদ্দিনের মতো পথ অনুসরণ করতে বলা হয়েছে বলে জানান পরিকল্পনামন্ত্রী।


মন্ত্রী বলেন, মহিউদ্দিনের সময় চট্টগ্রাম স্বয়ংসম্পূর্ণ ছিল। সবার উচিত আয় বুঝে ব্যয় করা। মহিউদ্দিনের কথা স্মরণ করেছেন প্রধানমন্ত্রী। মহিউদ্দিনের সময় আর্থিক ঘাটতি ছিল না ও চমৎকার ছিল সবকিছুই।

প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে মন্ত্রী বলেন, যেখানে শিল্প হবে সেখানে সিইটিপি (শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) করতে হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশন, রাজশাহী সিটি করপোরেশন, সিলেট সিটি করপোরেশন, খুলনা সিটি করপোরেশন, বরিশাল সিটি করপোরেশন, রংপুর সিটি করপোরেশন, ময়মনসিংহ সিটি করপোরেশন, গাজীপুর সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও কুমিল্লা সিটি করপোরেশনকে নিজেদের আয়ে চলতে বলেছেন।

এছাড়া সভায় ‘দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রমে ১৫৬ কোটি ৮৮ লাখ টাকা অনুমোদন দেওয়া হয়।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, দুধের বহুমুখী ব্যবহার করতে বলেছেন প্রধানমন্ত্রী। পনির ও ঘিসহ নানা পণ্য হতে পারে। শীতকালে দুধের উৎপাদন বাড়ে। আমরা বিদেশ থেকে গুঁড়াদুধ আমদানি করি। সুতরাং বেসরকারিখাত গুঁড়াদুধের প্রকল্প নিতে পারে।’

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর