শিরোনাম
সাতকানিয়া প্রতিনিধি : | ০৩:৫২ পিএম, ২০২৫-০২-১৩
সাতকানিয়ায় ফসলি জমির মাটি কাটা থামছে না। রাতভর স্কেভেটর দিয়ে জমির টপসয়েল কেটে সাবাড় করছে মাটিখেকোরা। অভিযান চালিয়েও জড়িতদের ধরতে পারছে না স্থানীয় প্রশাসন। পালিয়ে যাচ্ছে ঘটনাস্থল থেকে। সবশেষ বুধবার (১২ ফেব্রুয়ারি) উপজেলার সাতকানিয়া সদর ইউনিয়নে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস। তবে অভিযানের আগেই মাটিখেকোরা পালিয়ে যায়। ঘটনাস্থল জব্দ হয় একটি ডাম্পার ট্রাক। খোঁজ নিয়ে জানা গেছে, গভীর রাতে স্কেভেটর দিয়ে মাটি কাটার কাজ শুরু করে। শতাধিক ডাম্পার ট্রাক ব্যবহার করে রাতের আঁধারেই শেষ করা হয় ‘মিশন’। উপজেলা পরিষদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় এবং মাটি কাটার স্থানের আশপাশে রাতভর তাদের সোর্সরা অবস্থান করে। এসব সোর্সের চোখ থাকে কখন ইউএনও-এসিল্যান্ডের গাড়ি বের হচ্ছে, এরপর মুহূর্তেই খবর পৌঁছে যায় মাটিখেকোদের কানে। প্রশাসনের কর্মকর্তারা পৌঁছার আগেই তারা মাটি কাটার সরঞ্জামাদি নিয়ে গা ঢাকা দেন আশপাশে। সময়ের অভাবে শুধু গায়েব করা যায় না স্কেভেটরটি। স্থানীয়রা বলছেন, প্রশাসনের হাতে স্কেভেটর ধরা পড়ে লাখ টাকা জরিমানা গুনতে হলেও মাটিখেকোদের ক্ষতি নেই। তার চেয়ে দ্বিগুণ, তিনগুণ তাদের পকেটে থাকে। এ প্রসঙ্গে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস বলেন, কৃষিজমি থেকে টপসয়েল কাটা বন্ধ করতে উপজেলা প্রশাসন কঠোর অবস্থান রয়েছে। অভিযান অব্যাহত থাকবে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited