চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

হালি গোলে জয়ে ফিরলো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক :    |    ০২:০২ পিএম, ২০২২-০৩-১৪

হালি গোলে জয়ে ফিরলো বার্সেলোনা

টানা চার ম্যাচ জেতার পর ইউরোপা লিগে গ্যালাতাসারাইয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে বসেছিল স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা। তবে জয়ে ফিরতে একদমই সময় নিলো না তারা। নিজেদের পরের ম্যাচেই জিতলো ৪-০ গোলের বড় ব্যবধানে।

রোববার রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে নিজেদের ঘরের মাঠে ওসাসুনাকে ৪-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। এ নিয়ে শেষ ছয় ম্যাচের মধ্যে চারটিতেই প্রতিপক্ষের জালে হালি গোল দিলো জাভি হার্নান্দেজের শিষ্যরা। ক্যাম্প ন্যুতে ওসাসুনার বিপক্ষে পুরো ম্যাচেই দাপট দেখিয়েছে বার্সেলোনা। ম্যাচের ৭৩ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রেখে গোলের জন্য ২৪টি শট করে তারা। যার মধ্যে লক্ষ্য বরাবরই ছিল ৯টি এবং সাফল্য মিলেছে চারটিতে।

ম্যাচের ১৩ মিনিটের মাথায় ডি-বক্সের মধ্যে ফাউলের শিকার হন গাভি। ফলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে দলকে এগিয়ে দেন ফেররান তোরেস। এর মিনিট সাতেক পর ওসুমানে দেম্বেলের পাস থেকে দ্বিতীয় গোল করেন এ স্প্যানিশ ফরোয়ার্ড।

দুই গোলে এগিয়ে যাওয়ার পর ম্যাচের বয়স ৩০ মিনিট হওয়ার আগেই আরেক গোল করে ফেলে বার্সেলোনা। এবার ২৭ মিনিটের মাথায় দেম্বেলের আরেকটি দারুণ পাস থেকে লক্ষ্যভেদ করেন জানুয়ারির দলবদলে ফ্রি ট্রান্সফারে আর্সেনাল থেকে বার্সেলোনায় যোগ দেওয়া পিয়েরে এমেরিক অবামেয়াং।

পরে দ্বিতীয়ার্ধে ম্যাচে ৭৫ মিনিটে গিয়ে হালিপূরণ করা গোলটি করেন রিকি পুইগ। তিনিসহ চলতি মৌসুমে বার্সার ২২ জন খেলোয়াড় লা লিগায় গোলের দেখা পেলেন। চলতি শতাব্দীতে স্পেনের শীর্ষ লিগে যা রেকর্ড। এর আগে ২০১৯-২০ মৌসুমে রিয়াল মাদ্রিদের ২১ খেলোয়াড় গোল করেছিলেন।


হালি গোলের এ জয়ের পর ২৮ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তিন নম্বর স্থান ধরে রেখেছে বার্সেলোনা। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে ওসাসুনা। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট।

রিটেলেড নিউজ

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি:   ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত


বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত


বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত


আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত


চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত


ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটব‌লে বাংলাদেশিদের সমর্থন চে‌য়ে‌ছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস।  মঙ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর