শিরোনাম
চবি প্রতিনিধি : | ০১:৩৫ পিএম, ২০২৫-১২-০৮
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন চলছে। গত ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে যা শেষ হবে ১৫ ডিসেম্বর।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টা পর্যন্ত আবেদন জমা পড়েছে ১ লাখ ১২ হাজার ৬৮৮টি। বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি কমিটির সদস্যসচিব এস এম আকবর হোছাইন।
তিনি বলেন, বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে সর্বাধিক ৪৮ হাজার ৮৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন। ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে আবেদন করেছেন ৩০ হাজার ৮৯৬ জন ভর্তিচ্ছু। ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে ‘সি’ ইউনিটে এখন পর্যন্ত মোট ৭ হাজার ৫০০ জন এবং সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে আবেদন করেছেন ২৩ হাজার ৭৫১ জন শিক্ষার্থী। এ ছাড়া বি-১ উপ-ইউনিটে আবেদন পড়েছে ৫৪৬টি, বি-২ উপ-ইউনিটে ১ হাজার ৫১১টি এবং ডি-১ উপ-ইউনিটে আবেদনকারীর সংখ্যা ৩৯৮ জন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া চলমান থাকবে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited