শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৬:৩৫ পিএম, ২০২০-০৮-২৯
নগরের ডবলমুরিং থানাধীন এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় বিএনপি নেতা জিয়াউর রহমান জিয়ার ভাড়া বাসা থেকে অসামাজিক কার্যকলাপের দায়ে ৬ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) ডবলমুরিং থানাধীন আব্দুল শাহ মাজারের পাশে চারতলা ভবনের একটি ফ্ল্যাট থেকে তাদের আটক করা হয়।
ওই চারতলা ভবনটি ২৮ নম্বর পাঠানতুলী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার বলে জানিয়েছে পুলিশ।
আটক ৬ জন হলেন- মো. আবছার, আবুল হোসেন, নাসরিন আক্তার, সিং চাকমা, মো. রাজু ও মুক্তা। তাদের সবার বয়স ২০-৩০ এর কাছাকাছি।
ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বলেন, জিয়াউর রহমান নামে স্থানীয় বিএনপির নেতার ভাড়া বাসা থেকে ওই ৬ জনকে অসংলগ্ন অবস্থায় আটক করা হয়। মামলা দায়েরের পর আটক ৬ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে জানতে বিএনপি নেতা জিয়াউর রহমান জিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited