শিরোনাম
আনোয়ারা প্রতিনিধি : | ০৬:৪৩ পিএম, ২০২০-০৮-১৭
আনোয়ারায় ৭০ লিটার চোলাই মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ। সোমবার (১৭ আগষ্ট) সকাল ৫ টা ৩০ মিনিটের দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের যোগেশ বাবু ঘাটা সংলগ্ন মুন্সি মিয়ার পুকুর পাড় থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
আটককৃতরা হচ্ছে, আনোয়ারা উপজেলার পরৈকোড়া গ্রামের ইদ্রিচ মাস্টারের বাড়ির জামাল আহমদের ছেলে মোঃ আমির হোসেন (৪২), একই ইউনিয়নের ভিংরোল গ্রামের মোছলেম উদ্দিনের ছেলে মোঃ নাজিম উদ্দিন(২৭) ও পটিয়া উপজেলার কাশিয়াইশ এলাকার রঞ্জিত দাশের ছেলে অংকুর দাশ (৪৫)। আনোয়ারা থানার এএসআই রেজাউল করিম মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭০ লিটার চোলাই মদসহ তাদেরকে আটক করা হয়। পুলিশ উপস্থিতি টের পেয়ে আরেক মাদক ব্যবসায়ী মুছা পালিয়ে যায়। উদ্ধারকৃত চোলাই মদের আনুমানিক বাজারমূল্য ৩৫ হাজার টাকা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর ২৪ (খ) ধারায় মামলা রুজু করা হয়।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited