চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

আনোয়ারায় জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সম্মেলন ও প্রার্থী ঘোষণা

এস এম সালাহউদ্দিন, আনোয়ারা    |    ০৭:২৩ পিএম, ২০২৫-০২-২৬

আনোয়ারায় জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সম্মেলন ও প্রার্থী ঘোষণা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ আনোয়ারা-কর্ণফুলী আসনে আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা। এতে প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলার কালাবিবি দিঘির মোড়ে ডায়মন্ড পার্কে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার সর্বস্তরের দায়িত্বশীল সম্মেলনে এই প্রার্থীতা ঘোষণা করেন। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলোয়াত করেন আনোয়ারা উপজেলা কর্ম পরিষদ সদস্য মিজবাহল করিম শিহাব, সংগীত পরিবেশন করেন সাবেক ছাত্র নেতা মাঈনউদ্দিন। 

সম্মেলনে সভাপতিত্ব ও উদ্বোধনী বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির আনোয়ারুল আলম চৌধুরী। আনোয়ারা উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল হাছান খোকার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিস শুরা ও চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য জাফর সাদেক, সভাপতিত্ব ও উদ্বোধনী বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির আনোয়ারুল আলম চৌধুরী।

সভায় বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলার আমির বীর মুক্তিযোদ্ধা মাষ্টার এম এ গণি, কর্ণফুলী উপজেলার আমির মনিরুল আবছার চৌধুরী, কর্ণফুলী উপজেলার সাধারণ সম্পাদক নূর উদ্দিন জাঙ্গানগীর, কর্ণফুলী উপজেলার বায়তুলমাল সম্পাদক এ্যাডভোকেট মুহাম্মদ হারুন, জুইদন্ডী ইউনিয়নের আমির সাইয়েদ আতিক জামালী, হাইলধর বদিরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বখতিয়ার মাহমুদ, আনোয়ারা উপজেলার সাবেক আমির মাষ্টার মনসুর আলী, ছাত্র শিবিরের দক্ষিণের সভাপতি আব্দুর রহিম, দক্ষিণ জেলার কর্ম পরিষদ সদস্য ইসমাইল হক্কানি প্রমুখ। 

সম্মেলনের শেষে প্রধান অথিতি চট্টগ্রাম-১৩ আনোয়ারা-কর্ণফুলী আসনে প্রার্থী হিসেবে অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীর নাম ঘোষণা করেন। সভায় বক্তারা বলেন, আগামী ভোট যুদ্ধে জামায়াতে ইসলামীর প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানায়।

রিটেলেড নিউজ

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত


ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত


ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত


জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত


মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত


ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর