চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

ফটিকছড়িবাসীর ভালোবাসায় সিক্ত হলেন বিএনপি মনোনিত প্রার্থী সরওয়ার আলমগীর

সাংবাদিকদের সাথে মতবিনিময়ে নির্বাচনে ফটিকছড়িবাসীসহ সকলের সহযোগিতা চান সরওয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি :    |    ০৮:১৪ পিএম, ২০২৫-১১-০৫

ফটিকছড়িবাসীর ভালোবাসায় সিক্ত হলেন বিএনপি মনোনিত প্রার্থী সরওয়ার আলমগীর

নিজ এলাকা ফটিকছড়িবাসীর ভালবাসায় সিক্ত হয়েছেন বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর। তিনি মনোনয়ন পাবার পর তাঁর নিজ এলাকা চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বুধবার (৫ নভেম্বর) দুপুরের পর এসে পৌঁছলে তাকে স্বাগত জানিয়ে স্লোগানে বরণ করে নেন দলটির নেতাকর্মীসহ সর্বস্তরের এলাকাবাসী । প্রথমে তিনি চট্টগ্রামের শহর থেকে ফটিকছড়ি প্রবেশদ্বার নাজিরহাট নতুন ব্রিজ এলাকায় এসে পৌঁছলে নেতা-কর্মীসহ হাজার হাজার এলাকাবাসী তাকে স্বাগত জানিয়ে মোটরসাইকেলযোগে তার গ্রামের বাড়িতে নিয়ে যান । এর পর তিনি সেখানে তার মরহুম পিতা নুর আহমদ ইঞ্জিনিয়ার ও তার সহর্ধমণীর কবর জিয়ারত করেন। জিয়ারত শেষে গ্রামের বাড়িতে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় করেন।

মতবিনিময়ে তাকে মনোনয়ন দেয়ায় দলটির চেয়ারপারস্যান বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির সিনিয়র নেতৃবৃন্দ এবং ফটিকছড়িবাসীর প্রতি চিরকৃতজ্ঞ জানান। তিনি ডিজিটাল ফটিকছড়ি বিনির্মানে আগামী নির্বাচনে ধানের শীর্ষ প্রতিকী ভোট চান এবং সাংবাদিকসহ সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন। এর পর তিনি মাইজভান্ডার শরীফে গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারি, গাউছুল আজম সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারি, সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারির রওজাসহ অন্যানো রওজা জিয়ারত করেন। এরপর তিনি বাবুনগর মাদ্রাসায় হেফাজতের আমির শাহ আল্লামা মহিবুল্লাহ বাবুনগীরর সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে ফটিকছড়ি সদর বিবিরহাট দলীয় অফিসে নেতা-কর্মীদের ভালবাসায় সিক্ত হন। এর পর তিনি গাড়ি বহরে উত্তর ফটিকছড়ি ভুজপুর, নারায়ণহাট, দাঁতমারা, বাগানবাজারে নেতাকর্মীসহ সাধারন মানুষের নিকট যান। সেখানে তাদের উদ্দেশ্য বক্তব্য দেন এবং হাজার হাজার মানুষের ভালবাসায় সিক্ত হন ।

এ সময় ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, আহমদ হোসেন তালুকদার, জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, ফরিদুল আলম (বি.এ),মুসসুর আলম চৌধুরী, নাছির উদ্দীনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত


ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত


ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত


জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত


মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত


ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর