শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৫:৫৪ পিএম, ২০২২-০৩-৩১
মঙ্গলবার তুরস্কের ইস্তানবুলে রাশিয়া-ইউক্রেনের প্রতিনিধিরা মুখোমুখি আলোচনায় বসেন।
ওই আলোচনার পর জানানো হয়, আলোচনার অগ্রগতি হলে রাশিয়া-ইউক্রেন পররাষ্ট্রমন্ত্রীরাও মুখোমুখি বসবেন। এখন তুরস্ক চেষ্টা চালাচ্ছে এই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীকে আলোচনার টেবিলে নিয়ে আসতে।
বৃহস্পতিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক আয়োজন করতে কাজ করছেন তারা।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে রুশ-ইউক্রেন মন্ত্রীদের মধ্যে বৈঠক হতে পারে। এদিকে মঙ্গলবার রাশিয়া-ইউক্রেনের প্রতিনিধিরা আলোচনার পর রাশিয়ার পক্ষ থেকে জানানো হয় তারা ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকা এবং চেরনিহিভে আক্রমণ কমিয়ে দেবে।
তাছাড়া কিয়েভ ও এর আশপাশ থেকে সেনা প্রত্যাহারের কথাও জানিয়েছিল রুশ কর্মকর্তারা।
কিন্তু রাশিয়া যে কথা দিয়েছিল তার সব রাখেনি।এ বিষয়টি বৃহস্পতিবার স্বীকার করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। গণমাধ্যম এ হাবারকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আলোচনায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার সব প্রয়োগ করা হয়নি।
তবে তুরস্কের মন্ত্রী দাবি করেছেন, তবুও ওই আলোচনায় অনেক ইতিবাচক কিছু পাওয়া গেছে।
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নতুন করে তীব্র হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited