শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:৩১ পিএম, ২০২১-০৫-১৮
দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (সিসিসিআই) এবং প্রাইমর্কস্ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (পিসিসিআই), ভøাদিভোস্তক, রুশ ফেডারেশনের মধ্যে বেসরকারি খাতের উন্নয়নে এবছর জুন মাসের মাঝামাঝি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ১৮ মে সকালে উভয় চেম্বারের মধ্যে এ সংক্রান্ত প্রস্তুতিমূলক এক সভা জুম কনফারেন্স এর মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় চিটাগাং চেম্বারের পক্ষে সভাপতি মাহবুবুল আলম, সহ-সভাপতি তরফদার মোঃ রুহুল আমিন ও পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর এবং ভøাদিভোস্তক চেম্বারের পক্ষে সভাপতি বরিস স্টুপনিটস্কি, (Mr. Boris Stupnitsky), সহ-সভাপতি মিখাইল ভেসেলভ (Mr. Mikhail Veselov) ও আন্তর্জাতিক সহযোগিতা বিভাগীয় প্রধান অ্যালেক্সি কুশনির (Mr. Alexey Kushnir), মস্কোর বাংলাদেশী রাষ্ট্রদূত কামরুল আহসান, ভøাদিভোস্তকে বাংলাদেশের অনারারি কনস্যুলেট এর পক্ষে এন্টন জুবকো অংশগ্রহণ করেন। সভা স ালনা করেন মস্কোর বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মোল্লা সালেহীন সিরাজ।
চেম্বার সভাপতি মাহবুবুল আলম বাংলাদেশের স্বাধীনতা এবং পরবর্তীতে দেশের অর্থনীতিতে রুশ সরকারের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের অর্থনীতির বর্তমান চিত্র তুলে ধরার পাশাপাশি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে বর্তমান সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন সুযোগ সুবিধার কথা ভøাদিভোস্তক চেম্বার নেতৃবৃন্দকে অবহিতপূর্বক উভয়দেশের বেসরকারি উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ স্থাপনের মাধ্যমে বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূর করে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের আহবান জানান। বাংলাদেশের বেসরকারি খাত অত্যন্ত স্পন্দনশীল উল্লেখ করে উভয়দেশের বেসরকারি খাতের উন্নয়ন ও প্রবৃদ্ধিতে প্রস্তাবিত সমঝোতা স্মারক চুক্তিটি বিশেষ অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। চেম্বার সভাপতি শিল্প ও বন্দরনগরী চট্টগ্রামকে আগামী দিনের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় অর্থনীতির বড় নিয়ামক উল্লেখ করে চট্টগ্রামে একক বা যৌথ রুশ বিনিয়োগ প্রত্যাশা করেন এবং এক্ষেত্রে অত্র চেম্বারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
ভøাদিভোস্তক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি বরিস স্টুপনিটস্কি বলেন- ভøাদিভোস্তক ও চট্টগ্রাম বন্দরের মধ্যে ঐতিহাসিক এবং সাদৃশ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। তিনি চট্টগ্রাম বন্দর তথা চট্টগ্রামকে দেশের অর্থনীতির অত্যন্ত গুরুত্বপূর্ন বাণিজ্যিক কেন্দ্রবিন্দু উল্লেখ করে সার্ভিসিং এজেন্সির মাধ্যমে সেবা প্রদানসহ উভয় দেশ এক সাথে কাজ করার উপর গুরুত্বারোপ করেন এবং চিটাগাং চেম্বারের সাথে ভøাদিভোস্তক চেম্বারের সমঝোতা স্বাক্ষরের মাধ্যমে পারস্পরিক ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ তথা বেসরকারী খাতের উন্নয়নে নব দিগন্তের সূচনা করবে বলে মন্তব্য করেন। এছাড়া তিনি জাহাজ নির্মাণ ও মেরামত শিল্পসহ অন্যান্য সম্ভাবনাময় খাতে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরীতে একক বা যৌথ রাশিয়ান উদ্যোক্তাদের বিনিয়োগের আগ্রহের কথা জানান। পাশাপাশি করোনাজনিত পরিস্থিতি স্বাভাবিক হলে উভয় চেম্বার পারস্পরিক বাণিজ্য প্রতিনিধিদল সফর বিনিময়ের প্রস্তাব করেন।
মস্কোতে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত কামরুল আহসান উভয় দেশের মধ্যে ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র ও গ্যাস উত্তোলন ছাড়া অন্য কোন খাতে প্রত্যাশিত রাশিয়ান বিনিয়োগ অনুপস্থিত বলে মন্তব্য করেন। তিনি ২০২০ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে উভয় দেশের প্রধান প্রধান চেম্বারের সাথে যোগাযোগ স্থাপন করার কথা জানিয়ে প্রথমেই চিটাগাং চেম্বার ও ভøাদিভোস্তক চেম্বারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ গ্রহণ করেন বলে জানান। এ সমঝোতার মাধ্যমে উভয় দেশের মধ্যে বাণিজ্য ত্বরান্বিত হবে এবং রাশিয়ার বাজারে বাংলাদেশী পণ্যের রপ্তানি বৃদ্ধিসহ রপ্তানি ঝুড়িতে নতুন নতুন পন্য সংযুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
চিটাগাং চেম্বার সহ-সভাপতি তরফদার মোঃ রুহুল আমিন ধন্যবাদ জ্ঞাপনসূচক বক্তব্যে উভয় মহানগর তথা দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারন, সরাসরি ব্যাংকিং লেনদেন চালু, বাণিজ্য ঘাটতি নিরসন, বাণিজ্যিক পরিবেশ উন্নয়নে উভয় চেম্বার যৌথভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। চিটাগাং চেম্বার পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর মস্কোর বাংলাদেশ দূতাবাসকে এ সমঝোতা স্বাক্ষরের উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সম্ভাবনা ও সমস্যা চিহ্নিত করার লক্ষে উভয় চেম্বার এবং দূতাবাস মিলে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন এবং সাংস্কৃতিক কর্মসূচী বিনিময়ের আহ্বান জানান।
পিসিসিআই সহ-সভাপতি মিখাইল ভেসেলভ চট্টগ্রামকে অমিত সম্ভাবনাময় নগরী উল্লেখ করে এই সমঝোতা স্মারক সম্পাদনের মাধ্যমে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। আন্তর্জাতিক সহযোগিতা বিভাগীয় প্রধান অ্যালেক্সি কুশনির উভয় দেশের বেসরকারি খাতের বিকাশ ও উন্নয়নে এ সমঝোতা স্মারকটি বিশেষ অবদান রাখবে বলে মন্তব্য করেন। ভøাদিভোস্তকস্থ বাংলাদেশের অনারারি কনস্যুলেটের প্রতিনিধি এন্টন জুবকো দুই দেশের ব্যবসায়ী সমাজের মধ্যে সম্পর্কোন্নয়নে এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্য সকল পক্ষকে ধন্যবাদ জানান।
রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর তথা বায়েজিদ বোস্তামী থা...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চেয়ারম্যান, অথোরাইজ, প্ল্যানিং শাখা নাকি ইমারতনির্মানকারী অনুমোদনে অনৈতিক আর্থিক সুবিধা নে...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বর্ষা মৌসুম শুরুর আগেই চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। গত সাড়ে পাঁচ বছরে ডেঙ্গু আ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার শুকনাছড়া জোড়া ব্রিজ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে হেগেরা চাকমা ওরফে লে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited