শিরোনাম
হাটহাজারী প্রতিনিধি : | ০৮:১২ পিএম, ২০২১-১২-০৯
হাটহাজারীতে ১হাজার ৫০০ পিস ইয়াবাসহ ২ যুবককে আটক করেছে র্যাব-৭ (সিপিসি২) হাটহাজারী ক্যাম্প। গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার মিরেরহাটের পশ্চিমে আলমপুর খিলপাড়া থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং ৪ নং ওয়ার্ডের মোঃ কালু মিয়ার পুত্র মোঃ হামিদ হাসান(২১) ও একই এলাকার মোঃ কলিমুল্লার পুত্র মোঃ ইলিয়াছ( ২০)। র্যাব-৭ সিপিসি ২) হাটহাজারী ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আলমপুর খিলপাড়া এলাকায় সাব্বির কোম্পানি'র ঘরে অভিযান চালাতে গেলে অবস্থানরত ব্যক্তিরা র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। এসময় স্থানীয় জনগণের উপস্থিতিতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিক্রয়ের জন্য তাদের হেফাজত ১ হাজার ৫০০ পিস ইয়াবা রয়েছে। পরে দুজনকে তাদের হেফাজতে থাকা ইয়াবাসহ আটক করে।
এ বিষয়ে র্যাব-৭ (সিপিসি২) হাটহাজারী ক্যাম্প ইনচার্জ সত্যতা নিশ্চিত করে জানান গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদক সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited