চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

পার্বত্য শান্তি চুক্তির ২৮তম বর্ষপূর্তি উপলক্ষে আলীকদমে র‍্যালি, আলোচনা সভা ও শীতবস্ত্র-ঔষধ বিতরণ

স্টাফ রিপোর্টার :    |    ০২:৩৭ পিএম, ২০২৫-১২-০২

পার্বত্য শান্তি চুক্তির ২৮তম বর্ষপূর্তি উপলক্ষে আলীকদমে র‍্যালি, আলোচনা সভা ও শীতবস্ত্র-ঔষধ বিতরণ

শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখার প্রত্যয়ে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বান্দরবানের আলীকদম উপজেলায় র‍্যালি, আলোচনা সভা, শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টায় ৩১ বীর আলীকদম সেনা জোনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে মিলিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল আশিকুর রহমান আশিক। এছাড়াও উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মো. মনজুর আলম, লামা সহকারী ভুমি কমিশনার মো. রুবায়েত আহমেদ, বান্দরবান জেলা পরিষদ সদস্য মো. সাইফুল ইসলাম রিমন, ৪ ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় জোন কমান্ডার লে. কর্নেল আশিকুর রহমান আশিক শান্তিচুক্তির পটভূমি, বাস্তবায়ন অগ্রগতি এবং এলাকার শান্তি ও সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, “অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের জন্য আলীকদমে কোনো জায়গা নেই। শান্তি ও উন্নয়ন ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
পরে হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র ও বিনামূল্যে ঔষধ সামগ্রী বিতরণ করা হয় এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আয়োজনটি সম্পন্ন হয়।

রিটেলেড নিউজ

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত

রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত

প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত

রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম  (৪৬) কে ধাওয়...বিস্তারিত

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত

কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত

সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত

সর্বশেষ খবর