চট্টগ্রাম   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম

সাজেকে পর্যটকবহরে সশস্ত্র হামলা, দুই সংগঠনের নেতাদের দায়ী করল পুলিশ

আলমগীর মানিক, রাঙামাটি    |    ০৫:১৪ পিএম, ২০২৬-১০-২২

সাজেকে পর্যটকবহরে সশস্ত্র হামলা, দুই সংগঠনের নেতাদের দায়ী করল পুলিশ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অবরোধের মধ্যে আটকে পড়া পর্যটকদের নিরাপত্তা দিয়ে ফিরিয়ে আনার পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউপিডিএফ এবং অবরোধের ডাক দেওয়া দুটি সংগঠন সাজেক রক্ষা গণ অধিকার পরিষদ ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন এর নেতাদের দায়ী করেছে পুলিশ। এসব সংগঠনের নেতা বাবু ধন চাকমা ও নতুন জয় চাকমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিব।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল পৌনে তিনটার দিকে পুলিশ সুপােরর কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এসব তথ্য জানান। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি নিশ্চিত করেন।

পুলিশ সুপারের ভাষ্য অনুযায়ী, অবরোধের কারণে সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সেনাবাহিনী ও পুলিশের পাহারায় তাঁদের সাজেক থেকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। পর্যটকবাহী গাড়িবহর সকাল ১১টার দিকে উজোবাজার এলাকায় পৌঁছালে অবরোধকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা হয়। পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁদের চলাচলের ব্যবস্থা করার চেষ্টা করা হয়।

তবে এ সময় অবরোধকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে হামলা চালায় এবং একপর্যায়ে গুলিবর্ষণ শুরু করে বলে অভিযোগ করেন পুলিশ সুপার। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং পর্যটকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালান।

পুলিশ সুপার জানান, পর্যটকবাহী গাড়িবহরকে নিরাপদে সরিয়ে নেওয়ার পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সশস্ত্র হামলাকারীদের থেমে থেমে গোলাগুলি চলে। দুপুর ১টার দিকে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় পাথর ও ইটপাটকেলের আঘাতে সেনাবাহিনী ও পুলিশের পাঁচজনের বেশি সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি।

পুলিশ সুপারের বক্তব্য অনুযায়ী, সাজেকে চলমান অবরোধ ও সাম্প্রতিক সংঘাতের পেছনে আঞ্চলিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের বিষয়টি সামনে এসেছে। সেখানে দুটি পক্ষের মধ্যে বিরোধের বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।

অবরোধের নেতৃত্বে থাকা সাজেক রক্ষা গণ অধিকার পরিষদের সভাপতি বাবুধন চাকমা এবং কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুনজয় চাকমার নাম উল্লেখ করে পুলিশ সুপার বলেন, তাঁদের নেতৃত্বেই অবরোধ কর্মসূচি পরিচালিত হচ্ছে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। তবে হামলায় তাঁদের প্রত্যক্ষ সংশ্লিষ্টতা তদন্তের মাধ্যমে যাচাই করা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ১১ থেকে ১৫ অক্টোবর সাজেকে অবরোধ কর্মসূচি পালিত হয়। দুর্গাপূজার কারণে ওই কর্মসূচিতে বিরতি দেওয়ার পর আবারও অবরোধের ঘোষণা দেওয়া হয়। অবরোধের কারণে সাজেকে পর্যটকদের চলাচল ব্যাহত হয় এবং অনেকে সেখানে আটকা পড়েন।

পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনতে বৃহস্পতিবার সকালে নিরাপত্তা বাহিনীর পাহারায় গাড়িবহরটি রওনা হলেও উজোবাজার এলাকায় হামলা ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে সাজেকের পর্যটন পরিস্থিতি এবং পর্যটকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ জানিয়েছে, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তদন্ত করা হবে। মামলা দায়েরের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

রিটেলেড নিউজ

ফেনীতে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, অশ্রুসিক্ত নয়নে দেবী দুর্গাকে বিদায়

ফেনীতে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, অশ্রুসিক্ত নয়নে দেবী দুর্গাকে বিদায়

আমাদের ডেস্ক : : বরুন দে বাপ্পী  শারদীয় দুর্গোৎসবের পাঁচ দিনের আনন্দ-উৎসবের অবসান ঘটেছে দেবী দুর্গার প্রতিমা ব...বিস্তারিত


পূজার বিরতি শেষে সাজেক সড়কে ফের অনির্দিষ্টকালের অবরোধ ডাক

পূজার বিরতি শেষে সাজেক সড়কে ফের অনির্দিষ্টকালের অবরোধ ডাক

আলমগীর মানিক, রাঙামাটি : তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে যাতায়াতের সড়কে à...বিস্তারিত


ফেনী নদীতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর করুণ মৃত্যু

ফেনী নদীতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর করুণ মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি : : বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে ফেনী নদীতে ডুবে মোহাম্মদ সাইমন (১৬) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর করুণ ম...বিস্তারিত


আলীকদম- নাইক্ষ্যংছড়ি সড়কে মর্মান্তিক দুর্ঘটনা: কলাবোঝাই চাঁদের গাড়ি উল্টে নিহত-০১, আহত-০৩

আলীকদম- নাইক্ষ্যংছড়ি সড়কে মর্মান্তিক দুর্ঘটনা: কলাবোঝাই চাঁদের গাড়ি উল্টে নিহত-০১, আহত-০৩

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম-নাইক্ষ্যংছড়ি সড়কের টপ এলাকায় কলাবোঝাই চাঁদের গাড়ি দুর্ঘটনায় শাহাবউদ্দীন (৩৬) ...বিস্তারিত


খাগড়াছড়িতে দুর্গাপূজার চেক হস্তান্তর, ২৮পূজামন্ডপে ৯প্লাটুন বিজিবি মোতায়েন

খাগড়াছড়িতে দুর্গাপূজার চেক হস্তান্তর, ২৮পূজামন্ডপে ৯প্লাটুন বিজিবি মোতায়েন

খাগড়াছড়ি প্রতিনিধি : : খাগড়াছড়ি পার্বত্য জেলাতে দুর্গাপূজার অনুদানের চেক হস্তান্তর করেছে। এতে ২৮পূজামন্ডপে বিজিবির কঠ...বিস্তারিত


খাগড়াছড়িতে ইঞ্জিনিয়ারিং কলেজের ফলক উন্মোচন করলেন ওয়াদুদ ভূইয়া এমপি

খাগড়াছড়িতে ইঞ্জিনিয়ারিং কলেজের ফলক উন্মোচন করলেন ওয়াদুদ ভূইয়া এমপি

খাগড়াছড়ি প্রতিনিধি : : খাগড়াছড়ি পার্বত্য জেলাতে হচ্ছে ২০০কোটি টাকার বিএসসি ইঞ্জিনিয়ারিং কলেজ, ফলক উন্মোচন করলেন ২৯৮নং আ...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর