শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০১:৪১ পিএম, ২০২২-০৮-২১
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তুরস্কের ভূয়সী প্রশংসা করেছেন।
কৃষ্ণ সাগর দিয়ে নিরাপদ করিডোরের মাধ্যমে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানিতে সবচেয়ে বড় ভূমিকা রাখায় আঙ্কারাকে এ ধন্যবাদ দেন তিনি।
কৃষ্ণ সাগর দিয়ে যাতায়াতে ইউক্রেনের শস্যবোঝাই জাহাজের নিরাপত্তার জন্য ইস্তানবুলে স্থাপিত জয়েন্ট কোঅর্ডিনেশন সেন্টারে (জেসিসি) শনিবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ বিবৃতিতে গুতেরেস এসব কথা বলেন। খবর আনাদোলুর।
তুরস্কের মধ্যস্থতায় করা ইউক্রেনের এ খাদ্যশস্য রপ্তানির চুক্তিটি 'ব্লাক-সি গ্রেইন ইনিশিয়েটিভ' নামে পরিচিত।
কৃষ্ণ সাগর দিয়ে যাতায়াতকালে ইউক্রেনের শস্যবোঝাই জাহাজের নিরাপত্তা দিয়ে আসছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ইস্তানবুলে স্থাপিত জেসিসি পরিদর্শনে গিয়ে জাতিসংঘের মহাসচিব— সেখানে কর্মরত ইউক্রেন, রাশিয়া, তুরস্ক ও জাতিসংঘের সব কর্মকর্তাকে তাদের আন্তরিকতার জন্য ধন্যবাদ জানান।
জাতিসংঘ মহাসচিব খাদ্যশস্যের পাশাপাশি রাশিয়া ও ইউক্রেন থেকে সার রপ্তানির ওপরও গুরুত্বারোপ করেন।
এর আগে গত শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের ভূয়সী প্রশংসা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
জাতিসংঘের উদ্যোগে তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির সুযোগ করে দেওয়ায় এরদোগানকে প্রশংসায় ভাসান তিনি।
শুক্রবার এক ভিডিওবার্তায় জেলেনস্কি এ প্রশংসা করেন। এতে তিনি বলেন, তুরস্কের এ মধ্যস্থতার কারণে বিশ্বের খাদ্য সংকট মিটাতে যুদ্ধাবস্থায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারছে ইউক্রেন।
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited