চট্টগ্রাম   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ইমরান খানের বাড়ি তল্লাশি করতে চায় পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৬:২৯ পিএম, ২০২২-০৮-২৭

ইমরান খানের বাড়ি তল্লাশি করতে চায় পুলিশ

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বানিগালার বাসভবনে তল্লাশি চালানোর জন্য পরোয়ানা জারি করতে হাইকমান্ডের কাছে অনুরোধ করেছে ইসলামাবাদ পুলিশ।

চলতি বছরের ৮ আগস্ট ইমরান খানের বাড়িতে থাকা পিটিআই নেতাদের একটি তালিকা তৈরি করেছে পুলিশ। এ ছাড়া যেসব সাংবাদিক পিটিআই নেতাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন, তাদেরও তালিকা তৈরি করা হয়েছে।

পাকিস্তানের সংসদের লজ থেকে শাহবাজ গিলের উদ্ধার করা মোবাইল এবং একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।সেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।  
পুলিশের দাবি, ইমরান খানের বাসভবনের ল্যান্ডলাইনের মাধ্যমে এআরওয়াইনিউজের বিকেল ৪টার নিউজ বুলেটিনে যুক্ত হয়েছিলেন শাহবাজ গিল।

এদিকে ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। ক্ষমতাসীন সরকার এবং জোটের শরিকদের তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, 'আমি খুবই বিপজ্জনক। '

ইসলামাবাদের সন্ত্রাসবিরোধী আদালতে উপস্থিত হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। তিনি গ্রেপ্তার এড়াতে জামিনের মেয়াদ বাড়ানোর জন্য সেখানে উপস্থিত হয়েছিলেন। চলতি বছরের ১ সেপ্টেম্বর পর্যন্ত তার আগাম জামিন মঞ্জুর করা হয়েছে।

ইমরান খান বলেছেন, পাকিস্তানে আইন-শৃঙ্খলা বলে কিছু নেই। দেশের সরকার পাকিস্তানকে উপহাসের বিষয় করে তুলছে।

দেশটিতে যেকোনো ব্যক্তির বিরুদ্ধে যেকোনো সময় যেকোনো গুরুতর অভিযোগ আনা হতে পারে বলেও অভিযোগ করেছেন ইমরান খান। নিজের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে দেশটির ‘বৃহত্তম দল’ বলে অভিহিত করে ইমরানের দাবি, পাকিস্তানের সরকার ‘বৃহত্তম দলে’র প্রধানকে গ্রেপ্তার করার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে। নিজেদের বাঁচাতেই সরকার তাকে গ্রেপ্তার করতে চাইছে বলে দাবি ইমরানের।
সূত্র : দ্য ডন।

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর