শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৬:৩৬ পিএম, ২০২৬-০৬-২২
আহমদ উল্লাহ
চট্টগ্রামের উন্নয়ন পরিকল্পনা, চলমান প্রকল্প ও ভবিষ্যৎ উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সঙ্গে চট্টগ্রামের সংসদ সদস্যদের (এমপি) একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে চট্টগ্রাম নগরীর অবকাঠামোগত উন্নয়ন, যানজট নিরসন, জলাবদ্ধতা সমস্যা মোকাবিলা, আবাসন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় চট্টগ্রামের সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। নগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন এবং উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার বিষয়েও মতবিনিময় হয়।
সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বৈঠকে চট্টগ্রামের উন্নয়নে সিডিএ’র চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। চট্টগ্রামকে আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।
বৈঠকে চট্টগ্রামের বিভিন্ন আসনের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন এবং উন্নয়ন কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited