শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:২২ পিএম, ২০২১-০৪-১৫
কর্ণফুলী নদী পারাপারের সময় যাত্রীবাহী একটি নৌকা দুর্ঘটনার কবলে পড়েছে। এসময় কয়েকজন যাত্রী নদীতে লাফিয়ে পড়লেও কেউ নিখোঁজ থাকার খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নৌকাটি কর্ণফুলীর ডাঙ্গারচর ঘাট থেকে সল্টগোলা ঘাটে যাচ্ছিলো।
উদ্ধারস্থলে পরিদর্শনে যাওয়া নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, নৌকাটি ঘাট পার হওয়ার সময় মাঝপথে ইঞ্জিন বিকল হয়ে যায়। ইঞ্জিন মেরামতের কাজ করার সময় বড় একটি জাহাজের চাপে পড়ে যায়। এসময় আতঙ্কিত কয়েকজন যাত্রী নৌকা থেকে লাফ দেয়। পরে তারা সাঁতরে তীরে উঠে আসে।
ডাঙ্গারচর ইউপি সদস্য সাইফুল ইসলাম বদি বলেন, দুর্ঘটনার কবলে পড়া নৌকাটির ৪-৫ জন যাত্রী সাঁতরে নদীর তীরে উঠে এসেছেন। এখন পর্যন্ত কেউ নিখোঁজ নেই। যেহেতু নদীতে গভীরতা রয়েছে, কেউ নিখোঁজ আছে কিনা তা আরও পরে নিশ্চিত হওয়া যাবে।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited