শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৬:২৭ পিএম, ২০২২-০৭-০৭
দেশে করোনাকাল শুরু হওয়ার পর থেকে অনেকের মতো বিদ্যা সিনহা মিমও চুপসে গিয়েছিলেন। দীর্ঘ সময় কর্মহীনও ছিলেন। তবে করোনার জটিলতা কাটিয়ে শোবিজ স্বাভাবিক অবস্থায় আসার পর থেকে মিমও কর্মব্যস্ত হয়ে উঠেছেন। রোজার ঈদে ছোট পর্দায় নতুন কাজ নিয়ে হাজির হয়েছিলেন। সেই ধারাবাহিকতায় কুরবানির ঈদেও তাকে টিভিতে দেখা যাবে। তবে এসবের চেয়েও বড় খবর হলো প্রায় তিন বছর পর তার অভিনীত নতুন সিনেমা মুক্তি পাচ্ছে।
এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রায়হান রাফি পরিচালিত ‘পারন’ নামের সিনেমাটি। এতে অভিনয় করেছেন মিম। বলা যায় তাকে ঘিরেই সিনেমাটির গল্প এগিয়েছে। গত কিছুদিন থেকেই এ সিনেমার প্রচারণার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন এ অভিনেত্রী। এ প্রসঙ্গে মিম বলেন, ‘অনেক আগে এ সিনেমার কাজ করেছিলাম। এতে আমি গ্রামের এক কিশোরীর চরিত্রে অভিনয় করেছি।
এ সিনেমায় আমাকে একবারেই নতুন লুকে দেখা যাবে। তাই আমি সিনেমাটির সফলতা নিয়ে আশাবাদী।’ এদিকে আগামী ঈদে টিভি পর্দাতেও সরব থাকবেন তিনি। এরই মধ্যে চারটি ফিচার ফিল্মে অভিনয় করেছেন। এগুলো হলো সঞ্জয় সমাদ্দারের ‘মনের মানুষ’, ভিকি জাহেদের ‘কার্নিশ’, ‘ মিরাজের ‘ রিস্ক লাভ’ এবং জামাল মল্লিকের ‘চেহারা’।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited