শিরোনাম
রিপোর্টার | ১০:৪৪ পিএম, ২০২৫-১১-২২
“বৈষম্য ও ফ্যাসিবাদমুক্ত নিরাপদ কর্ণফুলী চাই”—এ প্রত্যয় ধারণ করে কর্ণফুলীতে অনুষ্ঠিত হয়েছে বৈষম্যমুক্ত ও বেকারমুক্ত তরুণ সমাজ গঠন এবং দূষণমুক্ত নিরাপদ পরিবেশ প্রতিষ্ঠা শীর্ষক আলোচনা সভা।
শনিবার সন্ধ্যায় কর্ণফুলীর খুইদ্দারটেকের একটি রেস্টুরেন্টে সচেতন নাগরিক ও তরুণ সমাজের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক আমাদের চট্টগ্রাম ও দৈনিক আমাদের বাংলার সম্পাদক ও প্রকাশক, লাভ বাংলাদেশ পার্টির প্রেসিডেন্ট এবং চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী বিপ্লবী সাংবাদিক ও মজলুম জননেতা মিজানুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও সম্পাদক কামাল উদ্দিন।
সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাবেক মুখপাত্র এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশ এর সদস্য সচিব মাহবুবা ইলা খাদিজা।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচনা হয়। এরপর তরুণদের বেকারত্ব দূরীকরণ ও বৈষম্যমুক্ত কর্ণফুলী গড়ার লক্ষ্যে শুভেচ্ছা বক্তব্য দেন, ইউনাইটেড পিপলস বাংলাদেশ এর যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ তানভীর হোসাইন।
এছাড়া বক্তব্য রাখেন, ইউনাইটেড পিপলস বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক মিনহাজ ও কর্ণফুলী উপজেলার সদস্য সচিব আরিফুল ইসলাম আতিফ।
সভায় মাহুমা, হায়দারসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ, শিক্ষার্থী ও তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বৈষম্য, বেকারত্ব, পরিবেশ দূষণ ও নাগরিক নিরাপত্তাহীনতা দূর করে উন্নত, মানবিক ও নিরাপদ কর্ণফুলী গড়ার আহ্বান জানান। তারা আরও বলেন, সচেতন তরুণ জনগোষ্ঠীর অংশগ্রহণই কর্ণফুলীর ভবিষ্যৎ উন্নয়নের মূল শক্তি।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited