চট্টগ্রাম   সোমবার, ১৯ অক্টোবর ২০২৬  

শিরোনাম

কাপ্তাই হ্রদে জেলেদের জিম্মি করে নির্যাতন: পাথর বেঁধে ডুবিয়ে রাখা যুবকের মরদেহ উদ্ধার, আটক ১

আলমগীর মানিক, রাঙামাটি    |    ০৮:১৭ পিএম, ২০২৬-১০-১৭

 কাপ্তাই হ্রদে জেলেদের জিম্মি করে নির্যাতন: পাথর বেঁধে ডুবিয়ে রাখা যুবকের মরদেহ উদ্ধার, আটক ১

রাঙামাটির কাপ্তাই হ্রদে পাথর বেঁধে পানির নিচে লুকিয়ে রাখার অভিযোগের মধ্যে আরাফাত (১৮–১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে বরকল উপজেলার ১ নম্বর শুভলং ইউনিয়নের জোড়াটিলা এলাকার হ্রদের পানির নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত যুবক যে মাছ ধরার বোটে কাজ করতেন, সেই বোটের মালিক শফিককে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক শফিকের দেখানো স্থান থেকেই আরাফাতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কীভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে, কারা এতে জড়িত এবং ঘটনার পেছনে অন্য কেউ রয়েছে কি না, তা তদন্তের পর স্পষ্ট হবে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, গত ১৩ অক্টোবর রাত থেকে আরাফাত নিখোঁজ ছিলেন। তিনি শফিকের মাছ ধরার বোটে শ্রমিক হিসেবে কাজ করতেন। কেঁসকি জাল টেনে মাছ ধরাই ছিল তাঁর কাজ। আরাফাতের বাড়ি কোথায়, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। নিখোঁজের পর তাঁকে খুঁজতে তৎপরতা শুরু হয়। বোটের মালিক শফিকসহ অন্যরাও তাঁকে খোঁজার কথা জানান। রাঙামাটি ফায়ার সার্ভিসের ডুবুরি দল হ্রদের বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে লংগদু উপজেলার মহালছড়ি এলাকা থেকে শফিককে আটক করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পুলিশের কাছে পাওয়া তথ্য ও শফিকের দেখানো স্থান অনুসারে শনিবার বিকেলে জোড়াটিলা এলাকায় তল্লাশি চালিয়ে পানির নিচ থেকে আরাফাতের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের সঙ্গে পাথর বাঁধা ছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উদ্ধারের পর পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরির উদ্যোগ নেয়। ময়নাতদন্তের জন্য মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও বিস্তারিত জানা যেতে পারে।

রাঙামাটির পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে শফিককে আটক করা হয়েছে। নিহতের ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে। প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

অভিযোগ রয়েছে, কাপ্তাই হ্রদের কাট্টলী বিল, বরকল ও লংগদু এলাকার বিভিন্ন ঘোনায় কেঁসকি জালসহ নানা ধরনের জাল দিয়ে মাছ ধরার কাজে এসব শ্রমিককে নিয়োজিত করা হয়। দেশের বিভিন্ন এলাকার দরিদ্র ও অসহায় মানুষকে বেশি বেতনের প্রলোভন দেখিয়ে কাপ্তাই হ্রদে মাছ ধরার কাজে আনা হয়। পরে তাঁদের একটি অংশকে বিভিন্ন বোটের মালিক বা জেলে দলের কাছে কাজের জন্য বিক্রি করে দেয়। পরবর্তীতে তাঁদের কারও কারও প্রতিশ্রুত বেতন দেওয়া হয় না। আবার কাউকে কাউকে নির্দিষ্ট স্থানে আটকে রেখে কাজ করানো, বাড়ি ফেরার ছুটি না দেওয়া এবং মজুরি চাইলে মারধর বা নির্যাতনের অভিযোগও রয়েছে। কিছু ক্ষেত্রে শ্রমিকদের থাকার ঘরে তালাবদ্ধ করে রাখা হয় এবং শুধু খাবার দিয়ে দীর্ঘ সময় কাজ করানো হয়। তাঁদের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে বাধ্য করার মতো গুরুত্বর অভিযোগও একাধিকবার উঠলেও সংশ্লিষ্ট্যরা এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি।

রিটেলেড নিউজ

খাগড়াছড়িতে দুর্গাপূজার চেক হস্তান্তর, ২৮পূজামন্ডপে ৯প্লাটুন বিজিবি মোতায়েন

খাগড়াছড়িতে দুর্গাপূজার চেক হস্তান্তর, ২৮পূজামন্ডপে ৯প্লাটুন বিজিবি মোতায়েন

খাগড়াছড়ি প্রতিনিধি : : খাগড়াছড়ি পার্বত্য জেলাতে দুর্গাপূজার অনুদানের চেক হস্তান্তর করেছে। এতে ২৮পূজামন্ডপে বিজিবির কঠ...বিস্তারিত


খাগড়াছড়িতে ইঞ্জিনিয়ারিং কলেজের ফলক উন্মোচন করলেন ওয়াদুদ ভূইয়া এমপি

খাগড়াছড়িতে ইঞ্জিনিয়ারিং কলেজের ফলক উন্মোচন করলেন ওয়াদুদ ভূইয়া এমপি

খাগড়াছড়ি প্রতিনিধি : : খাগড়াছড়ি পার্বত্য জেলাতে হচ্ছে ২০০কোটি টাকার বিএসসি ইঞ্জিনিয়ারিং কলেজ, ফলক উন্মোচন করলেন ২৯৮নং আ...বিস্তারিত


বান্দরবানে রাত হলেই চলে পাহাড় কাটার মহা-উৎসব

বান্দরবানে রাত হলেই চলে পাহাড় কাটার মহা-উৎসব

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানে উন্নয়ন-আবাসন ও অপরিকল্পিত রিসোর্ট নির্মাণের নামে  অবাধে কাটা হচ্ছে পাহাড়।এতে পরিবেà¦...বিস্তারিত


স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি, পাহাড়ের তরুণ সাইমুনের হাতে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সম্মাননা

স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি, পাহাড়ের তরুণ সাইমুনের হাতে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সম্মাননা

আলমগীর মানিক, রাঙামাটি : পাহাড়ের জনপদ রাঙামাটি থেকে জাতীয় পর্যায়ে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি পেলেন তর...বিস্তারিত


আলীকদম শিক্ষক-কর্মচারী সমবায় ক্রেডিট ইউনিয়নের নির্বাচন সম্পন্ন, নতুন নেতৃত্বে প্রত্যাশার নতুন অধ্যায়

আলীকদম শিক্ষক-কর্মচারী সমবায় ক্রেডিট ইউনিয়নের নির্বাচন সম্পন্ন, নতুন নেতৃত্বে প্রত্যাশার নতুন অধ্যায়

স্টাফ রিপোর্টার : : এস.এফ.এফ.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদম উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন à...বিস্তারিত


কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে আগুনে ১০ জনের মৃত্যু, শনাক্ত ৬

কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে আগুনে ১০ জনের মৃত্যু, শনাক্ত ৬

কক্সবাজার প্রতিনিধি: : কক্সবাজারের উখিয়ার ইনানী বিচসংলগ্ন পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর