শিরোনাম
মীরসরাই প্রতিনিধি : | ০৩:৫২ পিএম, ২০২৬-১১-০২
মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুটি ট্রাকের সংঘর্ষে মিলন (২০) নামের এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক চালক ও অপর এক হেলপার গুরুতর আহত হন।
সোমবার (২ নভেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার বারৈয়ারহাট এলাকায় মইনুদ্দিন পেট্রোল পাম্পের সামনে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
আহত দুজন হলেন- ট্রাকচালক মানিক (৩৫) ও হেলপার বিল্লাল (৩৭)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মইনুদ্দিন পেট্রোল পাম্পের সামনে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৪৯৯৫) হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা অপর একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৫-৩১০) সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
ঘটনাস্থলেই ওই ট্রাকের হেলপার মিলন মারা যান। আহত হন চালক ও অপর হেলপার।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা ট্রাকের হেলপারকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই বিস্কুট, কেক ও পাউরুটিসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন এবং বিক্রির পাশাপাশà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের বায়েজিদ বোস্তামীতে দেশে তৈরি একটি এলজি ও একটি কার্তুজসহ মো. মিজানুর রহমান (৪৮) নামের এক যুবককà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের মহেশখালীর সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণের জন্য বুধবার (৪ নভেম্বর) সকাà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশী থানা পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় পুলিশের তালিকাভুক্ত অপà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রশিক্ষিত যুব সংস্থা (পà§...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited