শিরোনাম
এম মুনির চৌধুরী রানা, বেয়ালখালী | ০৭:০২ পিএম, ২০২৫-০৭-২৬
চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড (বাদশা মিয়া সওদাগর সড়ক) লালার হাট হতে অলি বেকারি ডিসি সড়কে রায়খালী খালের ওপর অবস্থিত ‘মাইল্লের পুল’ নামে পরিচিত সেতুটি এক পাশে গোড়া থেকে মাটি সড়ে গিয়ে বড় ধরনের গর্ত সৃষ্টি হয়েছে। যে কোন মুহূর্তে ব্রীজটি ভেঙে যাওযার আশঙ্কায় রয়েছে। ব্রিজটির এক পাশে সৃষ্ট গর্ত ক্রমেই বিস্তৃত ও গভীর হয়ে উঠছে। টানা বৃষ্টিতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে।
স্থানীয় বাসিন্দার ফারুক জানান, প্রায় তিন-চার মাস আগে গর্তটি দেখা দিলেও এখন পর্যন্ত কোনো ধরনের মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন শিক্ষার্থীরা, অভিভাবকরা ও সাধারণ মানুষ। ব্রিজটির কাছাকাছি একটি প্রাথমিক বিদ্যালয় থাকায় শিশুদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে। এই সড়ক দিয়ে বেঙ্গুরা সিনিয়র মাদ্রাসা, শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়, শাকপুরা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়,পূর্ব গোমদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সারোয়াতলী ইউনিয়ন ভূর্মি অফিস, গোমদন্ডী সিও অফিস চলাচল করে এলাকাবাসী ।
হামিদুর রহমান বলেন, ‘আমার ছেলে-মেয়ে প্রতিদিন এই ব্রিজ দিয়ে স্কুলে যায়। কখন যে দুর্ঘটনা ঘটে, তার কোনো নিশ্চয়তা নেই। অটোরিকশা চালক শাহাদাত বলেন, ‘তিন-চার মাস ধরে ঝুঁকি নিয়ে গাড়ি চালাচ্ছি। জানি না কখন কী হয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে অবহেলিত এ সেতু মেরামতের দাবিতে বারবার জানিয়েও কোনো ফল পাওয়া যায়নি। এখন অনেকেই ব্রিজটি বন্ধ করে দেওয়ার দাবি জানাচ্ছেন যতদিন না এটি নিরাপদ করা যায়।
এ বিষয়ে বোয়ালখালী উপজেলা প্রকৌশলী রেজাউল করিম বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। তবে গর্তটি ভরাট করার সুযোগ এখন নেই। আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো । বরবদ্দ এলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও জানান, ‘ব্রিজটি নির্মাণের সময় খালটি ছোট ছিল। এখন ভাঙনের ফলে খাল বড় হয়ে গেছে। সেই তুলনায় ব্রিজটি ছোট হয়ে পড়েছে। তাই নতুন একটি ব্রিজ নির্মাণের জন্যও আবেদন করা হয়েছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited