শিরোনাম
বান্দরবান প্রতিনিধি : | ০৭:৩৫ পিএম, ২০২১-১১-২৪
বান্দরবানে পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে ১জন নিহত ও ১জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় রোয়াংছড়ি উপজেলার তারাছা উপির তালুকদার পাড়া নামক স্থানে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। নিহতের নাম উথানু মারমা (৪২), পিতা-নজিরা মারমা,আহত তারই মামাত ভোন ক্রাথুইচিং ( ৪৮) স্বামীঃ শৈঅং প্রু মার্মা তারা উভয়ই রোয়াংছড়ি উপজেলার তালুকদার পাড়ার বাসিন্দা। সুত্রে জানাযায়, উথাইনু মার্মা রাতের খাবার খাওয়ারত অবস্থায় ঘরের বাহির হতে একদল সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসী তাকে উদ্দেশ্য করে এলোপাতাড়ি গুলি বর্ষন করে পালিয়ে যায়।এতে উথাইনু মার্মার তল পেটের বাম পার্শে গুলি লাগলে ঘটনাস্হলে সে মারা যায়। ঐ সময় মংচিনু মার্মা এর দোকানে মামাতো বোন, ক্রাথুইচিং চা পানরত অবস্থায় তার পায়ের পেছনের উপরিভাগে গুলি লেগে আহত হয়। আহত ক্রাথুইচিং বান্দরবান সদর হাসপাতালের মহিলা ওয়র্ডের ১৪ নং বেডে চিকিৎসাধীন রয়েছে। সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত লাশ ঘটনাস্হলে রয়েছে বলে জানা যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার জেরিন আখতার জানান, একজনকে গুলি করে হত্যার কথা শুনেছি। আহতও আছে। তবে কারা এ ঘটনার সাথে জড়িত সে বিষয়টি জানার জন্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যাচ্ছেন।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited