চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

লামায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উদ্‌যাপিত

লামা প্রতিনিধি :    |    ০৬:০২ পিএম, ২০২৬-০৮-০৬

লামায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উদ্‌যাপিত

জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামা উপজেলায় অত্যন্ত ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উদ্‌যাপিত হয়েছে। আজ ৫ আগস্ট উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও বিশেষ মোনাজাত/প্রার্থনার আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো: মঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আমির হোসেন, জেলা বিএনপির সদস্য আব্দুর রব এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর লামা উপজেলা আমির কাজী ইব্রাহীম হোসেন। এছাড়া লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আমির হোসেন বলেন, “জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে এক অবিস্মরণীয় গণজাগরণ। তরুণ ছাত্রসমাজ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের যে নতুন বাংলাদেশের সুযোগ করে দিয়েছে, তার সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। এই ঐতিহাসিক দিনটি আমাদের ঐক্যবদ্ধ হয়ে একটি বৈষম্যহীন ও স্বৈরাচারমুক্ত দেশ গড়ার প্রেরণা যোগায়।”জামায়াতের উপজেলা আমির কাজী ইব্রাহীম হোসেন তাঁর বক্তব্যে বলেন, “শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে রক্ষা করতে হলে আমাদের সমাজ থেকে সব ধরনের জুলুম ও অন্যায় দূর করতে হবে। জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি ইনসাফভিত্তিক সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে।”সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো: মঈন উদ্দিন বলেন, “শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সেজন্য সরকারি কর্মকর্তা ও নাগরিক হিসেবে আমাদের নিজ নিজ অবস্থান থেকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। জুলাই অভ্যুত্থানের মূল চেতনা ছিল একটি জবাবদিহিমূলক শাসনব্যবস্থা গড়ে তোলা, যা বাস্তবায়নে লামা উপজেলা প্রশাসন সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।”সভায় উপস্থিত অন্যান্য বক্তারা আন্দোলনের দিনগুলোর স্মৃতিচারণ করেন এবং শহীদদের বীরত্বগাথা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। আলোচনা সভা শেষে জুলাই গণ-অভ্যুত্থানে শাহাদাতবরণকারী সকল শহীদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।

রিটেলেড নিউজ

ফটিকছড়ির নানুপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর বিষপানে মৃত্যু

ফটিকছড়ির নানুপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর বিষপানে মৃত্যু

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে লিমা আক্তার (২৫) নামে দুই সন্তানের এক গৃহবধূর বিষপানে মৃত্যুর ঘটনা ঘটেছে। ব...বিস্তারিত


চুয়েট অচল করে দিলেন শিক্ষার্থীরা, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন

চুয়েট অচল করে দিলেন শিক্ষার্থীরা, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়...বিস্তারিত


উপাচার্য পরিবর্তনের সিন্ধান্তের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল চুয়েট

উপাচার্য পরিবর্তনের সিন্ধান্তের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল চুয়েট

রাউজান প্রতিনিধি : : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিবর্তনের সিন্ধান্তের প্রতিবাদে সাধা...বিস্তারিত


বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

বোয়ালখালী প্রতিনিধি : : চট্টগ্রামের বোয়ালখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের অপরাধে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিন...বিস্তারিত


দুর্গম সীমান্তে ৫৭ বিজিবির মেডিকেল ক্যাম্প ১৫০ জনের বেশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ

দুর্গম সীমান্তে ৫৭ বিজিবির মেডিকেল ক্যাম্প ১৫০ জনের বেশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ

স্টাফ রিপোর্টার : :  সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকার চিকিৎসাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গ...বিস্তারিত


পটিয়ায় এমপি এনামুল হকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল 

পটিয়ায় এমপি এনামুল হকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল 

পটিয়া প্রতিনিধি : : দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে চট...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর