শিরোনাম
খাগড়াছড়ি প্রতিনিধি : | ০৪:১৭ পিএম, ২০২৫-০৮-২৪
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় ভুমি বিরোধকে কেন্দ্র করে মা-মেয়েকে দুর্বৃত্তদের দ্বারা গলা কেটে হত্যা করা হয়েছে। খাগড়াছড়ি রামগড়ে মা আমেনা বেগম(৯৫) ও তার মেয়ে রাহেনা বেগমকে(৪২) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সকাল ১০টার পর ঘটনা জানাজানি হলে লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে যায় পুলিশ। এর আগে, বুধবার রাতে উপজেলার পূর্ব বাগানটিলা এলাকায় এ ঘটনা ঘটেছে।
প্রতিবেশীরা জানায়, প্রতিদিন সকালে ঘর থেকে গরু, হাঁস, মুরগি বের করা হলেও আজ সকাল সাড়ে ৯টার পরও কোনো সাড়া-শব্দ পাওয়া যায়নি। পরে তারা খোঁজ নিতে গিয়ে ঘরে লাশ দেখতে পায় এবং পুলিশকে জানায়।
স্থানীয়রা জানিয়েছে, আমেনা বেগমের ২মেয়ে ও ৫ছেলে রয়েছে। ছেলে-মেয়েদের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলমান ছিল।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মাদ মঈন উদ্দীন মৃত্যুর বিষয়টি নিশ্চত করে জানান, ক্রাইম সিন সংগ্রহ করার জন্য সিআইডিকে খবর দেয়া হয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। তদন্ত সাপেক্ষে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার(রামগড় সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited