চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে ২৬৩০০ পিস ইয়াবাসহ আটক ২, কাভার্ডভ্যান জব্দ

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:১৭ পিএম, ২০২১-০৪-১৯

চট্টগ্রামে ২৬৩০০ পিস ইয়াবাসহ আটক ২, কাভার্ডভ্যান জব্দ

লোহাগাড়া ও কর্ণফুলী থানায় দু’টি অভিযানে আনুমানিক ৭৮ লাখ ৯০ হাজার টাকার ২৬ হাজার ৩০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।  এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। আটকরা হলেন- কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার কলেজ রোড ডেইল পাড়া এলাকার মৃত ফয়সল আহমেদের ছেলে ট্রাকের হেলপার নূর আলম (৪৩) ও রামু উপজেলার উত্তর মিঠাছড়ি হাসপাতালপাড়ার ওবাইদুর রহমানের ছেলে কাভার্ডভ্যান চালক শাফায়েত উল্লাহ (২৩)। সোমবার (১৯ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া)  মো. আনোয়ার হোসেন ভূঁঞা ।  তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া থানার চুনতির ফোর সিজন রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্ট এলাকায় একটি ট্রাককে থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় ট্রাকচালকের হেলপারের একটি ব্যাগ তল্লাশি করে ৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৯ লাখ ৮০ হাজার টাকা। ইয়াবাসহ আটক ব্যক্তিকে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।চট্টগ্রাম-কক্সবাজার সড়কের দক্ষিণ শিকলবাহা সাকিনস্থ ওয়াই জংশন রাশেদ সওদাগরের শাহ চন্দ্রপুরী এলাকা থেকে কাভার্ডভ্যান চালকের আসনের পেছনে একটি ব্যাগে বিশেষ কায়দায় রাখা ১৯ হাজার ৭০০  পিস ইয়াবা  উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫৯ লাখ ১০ হাজার টাকা। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান জব্দ করা হয়। কাভার্ডভ্যান ও ইয়াবাসহ আটক ব্যক্তিকে কর্ণফুলী থানায় ​হস্তান্তর করা হয়েছে। মো.আনোয়ার হোসেন ভূঁঞা জানান, আটক আসামিরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে তারা কক্সবাজারের কয়েকটি সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রামসহ সারা দেশে বিক্রি করে আসছেন।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর