চট্টগ্রাম   বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

বোয়ালখালী প্রতিনিধি :    |    ০৮:৪০ পিএম, ২০২৬-০৯-২২

বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

চট্টগ্রামের বোয়ালখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের অপরাধে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার শাকপুরা ও খিতাপচর এলাকায় এ অভিযান পরিচালনা করে বোয়ালখালী থানা পুলিশ।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম-এর দিকনির্দেশনায় এবং বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাফ্ফর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মাদক সেবনের অপরাধে তিনজনকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় পৃথক তিনটি মোবাইল কোর্ট মামলায় তাদের সাজা দেওয়া হয়।

সাজাপ্রাপ্তরা হলেন—মধ্যম শাকপুরার বাবুল দেবনাথের ছেলে রিমন দেবনাথ (২৫), পূর্ব শাকপুরার মৃত মধুসুদন দের ছেলে শান্ত দে (২৫) এবং পশ্চিম খিতাপচরের শাহ আলমের ছেলে শাহিন আলম লিটন (৩২)।

এর মধ্যে রিমন দেবনাথ ও শান্ত দেকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা এবং শাহিন আলম লিটনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

বোয়ালখালী থানা পুলিশ জানায়, সাজাপ্রাপ্তদের বিধি মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে চট্টগ্রাম জেলা কারাগারে পাঠানোর কার্যক্রম নেওয়া হয়েছে।
 

রিটেলেড নিউজ

উপাচার্য পরিবর্তনের সিন্ধান্তের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল চুয়েট

উপাচার্য পরিবর্তনের সিন্ধান্তের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল চুয়েট

রাউজান প্রতিনিধি : : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিবর্তনের সিন্ধান্তের প্রতিবাদে সাধা...বিস্তারিত


দুর্গম সীমান্তে ৫৭ বিজিবির মেডিকেল ক্যাম্প ১৫০ জনের বেশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ

দুর্গম সীমান্তে ৫৭ বিজিবির মেডিকেল ক্যাম্প ১৫০ জনের বেশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ

স্টাফ রিপোর্টার : :  সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকার চিকিৎসাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গ...বিস্তারিত


পটিয়ায় এমপি এনামুল হকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল 

পটিয়ায় এমপি এনামুল হকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল 

পটিয়া প্রতিনিধি : : দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে চট...বিস্তারিত


রাঙ্গুনিয়ায় আসামি ধরতে গিয়ে উপপরিদর্শক হামলার শিকার

রাঙ্গুনিয়ায় আসামি ধরতে গিয়ে উপপরিদর্শক হামলার শিকার

রাঙ্গুনিয়া প্রতিনিধি : : রাঙ্গুনিয়ায় আসামি ধরতে গিয়ে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) উপর হামলা হয়েছে। এ ঘটনায় পুলিশের ওপর হামল...বিস্তারিত


বোয়ালখালীর ২৪ প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২৩৯ কেজি মাছের পোনা বিতরণ ও অবমুক্ত

বোয়ালখালীর ২৪ প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২৩৯ কেজি মাছের পোনা বিতরণ ও অবমুক্ত

বোয়ালখালী প্রতিনিধি : : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ২৪টি প্রাতিষ্ঠানিক জলাশয় ও দুটি খালে ২৩৯ কেজি রুইজাতীয় মাছের পোনা ...বিস্তারিত


রাউজানে দোকানের ভেতর ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

রাউজানে দোকানের ভেতর ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

রাউজান প্রতিনিধি : : চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের কেরানীরহাটে নিজ দোকানের ভেতর নিরু বড়ুয়া (৪৫) নামে এক ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর