চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬  

শিরোনাম

সনাতন ধর্মাবলম্বীরা কারও ভোটব্যাংক হবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    |    ০৩:৩০ পিএম, ২০২৬-১০-২১

সনাতন ধর্মাবলম্বীরা কারও ভোটব্যাংক হবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য নয়, বাংলাদেশের সব নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের ভোটব্যাংক হিসেবে বিবেচনা করার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।

সবার আগে পরিচয় বাংলাদেশি নাগরিক, এরপর যার যার ধর্মীয় পরিচয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে চট্টগ্রাম নগরের জেএম সেন হল প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের পূজামণ্ডপে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম, যেখানে কোনো বৈষম্য থাকবে না। শহীদ মুক্তিযোদ্ধারাও এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, যেখানে ধর্মীয় সম্প্রীতি থাকবে।

আমরা ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন চাই না। সবাই বাংলাদেশের নাগরিক।
এই পরিচয়টিই সবার আগে অনুধাবন করতে হবে।
 
তিনি বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানেও সব ধর্মের মানুষ রক্ত দিয়েছেন। সেই অভ্যুত্থানের পর বাংলাদেশে বৈষম্যহীন সংস্কৃতি প্রতিষ্ঠার প্রত্যাশা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সেই সংস্কৃতির নেতৃত্ব দিচ্ছেন। ধর্মের ভিত্তিতে রাজনীতি বা কাউকে ভোটব্যাংক হিসেবে বিবেচনা করার রাজনীতিতে সরকার বিশ্বাস করে না।

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা কারও ভোটব্যাংক হবেন না। আপনারা বাংলাদেশের নাগরিক। এ দেশের স্বাধীনতা, সাংবিধানিক অধিকার ও গণতান্ত্রিক অধিকার অন্য সব নাগরিকের মতো আপনাদেরও রয়েছে। ধর্মীয় আচার-অনুষ্ঠান, উপাসনা ও সংস্কৃতি পালনে সবার সমান অধিকার।

দুর্গাপূজায় বরাদ্দ, নিরাপত্তা ও ছুটির প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবার পূজামণ্ডপের সংখ্যা, বরাদ্দ ও নিরাপত্তার ক্ষেত্রে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ রয়েছে। পূজার ছুটি বাড়ানোর দাবি প্রধানমন্ত্রী বিবেচনা করেছেন। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী নির্বাহী আদেশে ছুটি দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে।

তবে অন্য ধর্মাবলম্বীদের ছুটির দাবিসহ সবকিছু সামঞ্জস্য রেখে সিদ্ধান্ত নিতে হয় বলে উল্লেখ করেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সম্পত্তি দখল ও নির্যাতনের ঘটনাগুলোর বিচার এবং বেদখল সম্পত্তি উদ্ধারে সরকার কাজ করবে।

ঢাকেশ্বরী মন্দিরের জমি উদ্ধারের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দখল হয়ে থাকা সম্পত্তি উদ্ধারে সরকার উদ্যোগ নেবে। এ বিষয়ে সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানাই। কোনো পক্ষের হুমকি বা বিভাজনের চেষ্টা দেশের মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে পারবে না। সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

রিটেলেড নিউজ

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত


বিজয়া দশমী: সিঁদুর খেলায় দেবী দুর্গার বিদায়ের প্রস্তুতি

বিজয়া দশমী: সিঁদুর খেলায় দেবী দুর্গার বিদায়ের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক : ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখর মন্ডপে পাঁচ দিনের উৎসবের শেষলগ্নে এসে দাঁড়িয়েছেন সনাতন...বিস্তারিত


ট্রাকের গোপন চেম্বারে ৩ লাখ ২০ হাজার ইয়াবা, চালক গ্রেপ্তার

ট্রাকের গোপন চেম্বারে ৩ লাখ ২০ হাজার ইয়াবা, চালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : নগরের ডবলমুলিং থানার মনসুরাবাদ এলাকায় একটি ট্রাকের পাটাতনের নিচে বিশেষ কৌশলে তৈরি গোপন চেম্বার থ...বিস্তারিত


আজ বিজয়া দশমী, চট্টগ্রামের মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর

আজ বিজয়া দশমী, চট্টগ্রামের মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর

নিজস্ব প্রতিবেদক : আজ শুভ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ সমাপ্তি ঘটছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধরà§...বিস্তারিত


জমির টপসয়েল কাটায় লাখ টাকা জরিমানা

জমির টপসয়েল কাটায় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক :  লোহাগাড়ায় ফসলি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) ও টিলা কাটার দায়ে মাহবুবুর রহমান (৫০) নামে এক ব্যক্তিà...বিস্তারিত


দলীয় মনোনয়ন পেলেই নির্বাচিত হওয়ার আশা নয়: প্রধানমন্ত্রী

দলীয় মনোনয়ন পেলেই নির্বাচিত হওয়ার আশা নয়: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : দলীয় মনোনয়ন পেলেই নির্বাচিত হওয়ার নিশ্চয়তা নেই। জনগণ যাকে যোগ্য মনে করবেন এবং যার সঙ্গে জনসম্পৃকà§...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর