চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কর্ণফুলীর মইজ্জ্যারটেকে আবারো শুরু হয়েছে রমরমা সিএনজি টোকেন বাণিজ্য

বিশেষ প্রতিনিধি ::    |    ০৫:২২ পিএম, ২০২০-১১-১৫

কর্ণফুলীর মইজ্জ্যারটেকে আবারো শুরু হয়েছে রমরমা সিএনজি টোকেন বাণিজ্য

দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী থানার মইজ্জ্যারটেক এলাকায় আবারো সিএনজির টোকেন বাণিজ্য  শুরু করেছে অতীতের ভূয়া সংগঠনের নাম ব্যবহারকারী একই দালাল চক্র। গত বছরের ২৩শে জুন দৈনিক আমাদের চট্টগ্রাম পত্রিকায় "মইজ্জ্যারটেকে টোকেন ব্যবসায়ীদের গ্রেফতারের দাবি" শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর প্রশাসনের তৎপরতা ও করোনাকালে কয়েক মাস বন্ধ থাকার পর আবারো আগের একই দালাল চক্রটি সক্রিয় হয়ে প্রশাসনকে বসে এনে রাজনৈতিক গুটি কয়েক নামধারী নেতার যোগসাজশে শুরু করে দিয়েছে টোকেন বাণিজ্য। স্থানীয় চালকরা জানান, প্রশাসন ও দুর্নীতিবাজ কয়েকজন নেতার নাম ব্যবহার করে চলছে এই বাণিজ্য। টোকেনের চাঁদার একটি বড় অংশ প্রশাসন ও স্থানীয় ক্ষমতাশীল নেতাদের পকেটে যাচ্ছে বলে প্রচার রয়েছে। প্রধানমন্ত্রী সংগঠনের নাম ব্যবহার করে কোথাও চাঁদাবাজি ও দুর্নীতির কোন যোগসাজশ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠিন হুশিয়ারি ও সাংগঠনিক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে। কিন্তুু টোকেন ব্যবসার মোটা অংকের টাকার লোভ সামলাতে না পেরে গুটিকয়েক রাজনৈতিক পদধারী নেতাদের যোগসাজশে আবারো শুরু করেছে সিএনজি টোকেন ব্যবসা। এ ব্যাপারে পরিচ্ছন্ন রাজনীতিবিদ আনোয়ারা-কর্ণফুলী আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাবেদের হস্তক্ষেপ কামনা করেছেন দক্ষিণ জেলা সিএনজির মালিক সমিতির নেতৃবৃন্দ। সিএনজির মালিকগন বলেন, মইজ্জ্যারটেকে চাঁদাবাজির কারণে চালকরা ঠিকমতো গাড়ির ইনকাম দিতে পারে না। হয় টোকেন নিতে হবে অথবা মামলা দিয়ে দিবে প্রশাসন। এসমস্ত বেপরোয়া চাঁদাবাজির বিরুদ্ধে রাজনৈতিক অভিভাবক ভূমিমন্ত্রী ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ দেওয়া হবে বলে জানান মালিক সমিতির নেতৃবৃন্দ।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর