শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি: | ০৬:২০ পিএম, ২০২১-১১-১৭
কক্সবাজারের উখিয়ার পালংখালী এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিচ ইয়াবা জব্ধ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩৪ বিজিবি)। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউপির কাস্টমস মোড়ে অভিযান চালিয়ে এই ইয়াবা জব্দ করা হয়। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির একটি চৌকস আভিযানিক টহলদল কক্সবাজার জেলার উখিয়ার ৫নং পালংখালী ইউপির কাস্টমস মোড় নামক স্থানে কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে। পরবর্তীতে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় কতিপয় ইয়াবা পাচারকারীরা বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবনের পাশাপাশি গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা আঁচ করতে পেরে সশস্ত্র ইয়াবা পাচারকারীরা বিজিবি টহল দলের উপর অতর্কিতভাবে গুলি বর্ষণ করতে থাকে। এসময় বিজিবি টহলদলও জান-মাল রক্ষার্থে চোরাকারীরদের লক্ষ্য করে পাল্টা ফায়ার করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা ব্যাগ মাটিতে ফেলে দ্রুত পাহাড়ী গহীন জঙ্গলের মধ্য দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল উক্ত স্থান হতে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। যার বাজার মূল্য ১ কোটি ৫০ লক্ষ টাকা। তিনি আরও জানান,এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রীর মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি ঘোষণার প্রেক্ষিতে বিজিবি তাদের নিজ কর্তব্যে অটুট থেকে কক্সবাজারের সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় চলতি বছরের ১ জানুয়ারি হতে অদ্যাবধি পর্যন্ত চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল কর্তৃক ৪১ লাখ ৭৫ হাজার ৯৪২ পিস বার্মিজ ইয়াবাসহ ১৯৫ জন আসামী আটক করতে সক্ষম হয়েছে।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited