শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:০৫ পিএম, ২০২২-০১-২৭
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় আরও আক্রান্ত হয়েছেন এক হাজার ১২১ জন। শনাক্তের হার ৩৫ দশমিক ৬৭ শতাংশ।
বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত তিন হাজার ১৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে এক হাজার ১২১ জনের করোনা শনাক্ত হয়।
সিভিল সার্জন ডা. মো ইলিয়াস চৌধুরী জানান, বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আক্রান্ত হয়েছেন এক হাজার ১২১ জন।
নতুন রোগীদের মধ্যে ৭৯৭ জন চট্টগ্রাম নগরীর বাসিন্দা। এ ছাড়া উপজেলাগুলোতে শনাক্ত ৩২৪ জনের মধ্যে ৪৭ জন হাটহাজারী এবং ৪৬ জন ফটিকছড়ির বাসিন্দা।
বুধবার একদিনে এক হাজার ৪৫৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল চট্টগ্রাম জেলায়, যা ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। শনাক্তের হার ছিল ৩৪ দশমিক ১৩ শতাংশ।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited