শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৫:৩৬ পিএম, ২০২৫-০৫-২৭
চট্টগ্রাম জেলা পুলিশে কর্মরত অফিসার-ফোর্সের (এপ্রিল-২০২৫) মাসের সামগ্রিক কর্ম মূল্যায়ণে জেলা পুলিশের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে মনোনীত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুন্ড সার্কেল) লাবীব আব্দুল্লাহ। ২৬ শে মে (সোমবার) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স সিভিক সেন্টারে পুলিশ সুপার, চট্টগ্রাম মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার) এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় ফোর্সের সামগ্রিক কল্যাণ সংক্রান্ত বিষয়ে আলোচনা ও বাস্তবায়নে সিদ্ধান্ত গৃহিত হয়। এসময় পুলিশ সুপার ফোর্সের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। সভা শেষে শ্রেষ্ঠত্ব অর্জনকারী সীতাকুন্ড সার্কেল অফিসারকে বিশেষ সম্মাননা স্মারক ও সার্টিফিকেট অফ এপ্রিসিয়েশন প্রদান করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার। এ স্বীকৃতি অর্জনে সীতাকুন্ড সার্কেল অফিসারের মনোবল, পেশাদারিত্ব ও কর্মোদ্দীপনা বৃদ্ধি করবে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ সিরাজুল ইসলাম পিপিএম সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ জুনায়েত কাউছার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), শেখ মোঃ সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মোঃ রাসেল আহমেদ পিপিএম (বার) ও সকল সার্কেল ও সহকারি পুলিশ সুপারবৃন্দ, অফিসার ইনচার্জবৃন্দসহ জেলা পুলিশের বিভিন্ন পদবীর অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited