শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৪:৪৮ পিএম, ২০২০-১১-০৭
‘‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’’ এই প্রতিপাদ্যে রাঙামাটিতে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে জেলা পরিষদ প্রাঙ্গনে ফেষ্ঠুন ও পায়রা অবমুক্তকরণসহ জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনার পর পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করা হয়।
পার্বত্য জেলা পরিষদ ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পার্বত্য জেলা পরিষদ সদস্য ও সমবায় বিভাগের আহবায়ক ত্রিবিদ কান্তি দাশ । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও আয়-বৈষম্য পরিহার করে সমবায়ের মাধ্যমে এবং পারষ্পরিক সহযোগিতা, সম্মিলিত উদ্যোগ, বিশ্বাস ও মূল্যবোধের চর্চা করে সমবায় পদ্ধতিতে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত জেলা সমবায় কর্মকর্তা ইউছুফ হাসান চৌধুরী , উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া সভায় রাঙামাটিস্থ নিবন্ধিত বিভিন্ন সমবায় সংগঠনসমৃহ, জন প্রতিনিধি ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে রাঙামাটিস্থ মনোনীত বিভিন্ন সমবায় সংগঠন ও সংগঠনের সদস্যদেরকে সম্মাননা ক্র্যাস্ট ও ঋনের চেক বিতরণ করা হয়।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited