শিরোনাম
রাউজান প্রতিনিধি : | ০৬:২৪ পিএম, ২০২৫-১১-২০
রাউজান থানার বিভিন্ন এলাকায় জেলা পুলিশ, র্যাব-৭, নৌ-পুলিশ ও ৯ এপিবিএন-এর যৌথ বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। সেইসঙ্গে এ অভিযানে ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) নগরের ২ নম্বর গেইট চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু এই তথ্য জানান।
তিনি বলেন, চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী ও ওয়ারেন্টভুক্ত আসামিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার অংশ হিসেবে বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে রাউজান থানাধীন নোয়াপাড়া, বাগোয়ান, পূর্ব ও পশ্চিম গুজরা, সুলতানপুর, কদলপুর, রাউজান ইউপি ও পৌরসভা এলাকায় তল্লাশি চালানো হয়। একই সময়ে ১৭টি স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজনদের তল্লাশি করা হয়।
অভিযানে ৮টি এলজি, ৬ রাউন্ড কার্তুজ, ১৪টি ছোরা, ৩টি রামদা, ২টি চাপাতি, ২টি তলোয়ার, ১টি কিরিচ ও ১টি ইলেক্ট্রিক কাটার। চেকপোস্টে ২৮টি মোটরসাইকেল ও ১টি ট্রাক আটক করা হয় এবং মোটরযান আইনে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে। বিভিন্ন অপরাধে আরও ৫ জনকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৭ এর অভিযানে উদ্ধার করা হয় ৩টি এলজি, ২টি তলোয়ার ও ১টি কিরিচ।
তিনি আরও বলেন, রাউজানের আলোচিত ব্যবসায়ী হাকিম হত্যা মামলায় ইতোমধ্যে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ২ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এই মামলায় উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ৪টি বিদেশি পিস্তল, ১টি রিভলভার, ১টি চায়না রাইফেল, ১টি শর্টগান, ২টি এলজি, ৮৫ রাউন্ড গুলি, ৭টি ম্যাগাজিন, ২টি রামদা, ৫টি ছুরি ও একটি মোটরসাইকেল।
পুলিশ সুপার জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চট্টগ্রাম জেলা পুলিশ ও গোয়েন্দা শাখার অভিযানে উদ্ধার করা হয়েছে ৫৭৭টি আগ্নেয়াস্ত্র, ৪৬২টি গুলি ও ২০৬ রাউন্ড কার্তুজ। অস্ত্র আইনে মামলা হয়েছে ৯৬টি এবং গ্রেপ্তার করা হয়েছে ১৪০ জন। এছাড়াও চলতি নভেম্বর মাসে রাউজান থানা এলাকায় অস্ত্র আইনে দায়ের হয়েছে ১০টি মামলা। গ্রেপ্তার হয়েছে ৮ জন এবং উদ্ধার করা হয়েছে ২৪টি আগ্নেয়াস্ত্র, ৮৫ রাউন্ড গুলি ও ৩২টি কার্তুজ।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited