শিরোনাম
খবর বিজ্ঞপ্তি | ০৪:২৭ পিএম, ২০২৫-১১-২৬
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তাজুল ইসলাম নয়ন (৩৫) মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি নগরের ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ড ডেবার পাড় এলাকার বাসিন্দা। বুধবার (২৬ নভেম্বর) দুপুর ২টায় নগরের রশিদ বিল্ডিং গোলচত্বরে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নয়নের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইসরাফিল খসরু। এক বিবৃতিতে তিনি বলেন, মোহাম্মদ তাজুল ইসলাম নয়নের মৃত্যুতে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল এক নিবেদিতপ্রাণ ব্যক্তিকে হারালো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি, আদর্শ ও দর্শনের একান্ত অনুসারী ছিলেন তিনি। ইসরাফিল খসরু মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহীদের প্রতি সমবেদনা জানান।
নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত
রিপোর্টার : চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কৃষি জমির টপ সয়েল কাটার কাজে সহায়তা করায় মো. জুয়েল মিয়া (৩৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited