শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৬:৪৪ পিএম, ২০২২-০১-০৪
গেল বছরের ১ ডিসেম্বর সঙ্গীতশিল্পী ইলিয়াস হোসাইনকে বিয়ে করেন আলোচিত নবাগত নায়িকা সুবাহ শাহ হুমায়রা। তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই নতুন সংসারে ঝামেলা শুরু হয়।
একজন অন্যজনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলতে থাকেন।
এমন অবস্থায় মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলনে এসে গায়ক ইলিয়াসের বিচারের দাবি জানালেন সুবাহ।
সুবাহ বলেন, ইলিয়াস আমাকে অনেক অত্যাচার করেছে, মারধরও করতো। আমি অনেক স্বপ্ন নিয়ে ওকে(ইলিয়াস) বিয়ে করেছি। আমার কাছে বিয়ের সব প্রমাণ আছে। আমি মামলা করেছি, বিচার চাই।
এই নায়িকা বলেন, ইলিয়াস আমাকে ঘুমের ওষুধ খাইয়ে চলে গেছে। সে আমার বাসায় এসে মদ খেত। আমার বুয়া সেসব পরিষ্কার করতো। সে চলে যাওয়ার সময় আমার টাকা পয়সা, গয়না সব নিয়ে চলে গেছে। এসব কিছুর ফুটেজ সিসিটিভিতে ধারণ করা আছে। আমি এর বিচার চাই।
সংবাদ সম্মেলনে সুবাহ আরও বলেন, আমি আগে এসব কিছুর বিচার চাই, এরপর সংসার। আইন সবার জন্য সমান। ইলিয়াসের ছোট ভাই ছাত্রলীগ করে। তারা আমাকে নানাভাবে হুমকি দিচ্ছে। আমাকে মামলা হামলার হুমকিও দিচ্ছে।
রফিক সিকদারের ‘বসন্ত বিকেল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন সুবাহ। নবাগত এ নায়িকা ৬টি সিনেমায় অভিনয় করেছেন। তবে এর একটি এখনও মুক্তি পায়নি।
অন্যদিকে, গায়ক ইলিয়াস হোসাইন ‘না বলা কথা’, ‘আমার ভেতর’, ‘এক পলকে’, ‘নীল নয়না’, ‘সারাটি জীবন’ গানগুলোর মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited