শিরোনাম
ফটিকছড়ি প্রতিনিধি : | ০৮:৩১ পিএম, ২০২৫-১২-২৮
ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নে বিয়ের মাত্র চার মাসের মাথায় এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন
রোববার (২৮ ডিসেম্বর) ভূজপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড আছিয়া চা বাগানের কচুটিলায় এই ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম মোনা আক্তার (২৪)। তিনি ভূজপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডে পূর্ব ভূজপুর গ্রাম সংলগ্ন আছিয়া চা বাগানের কচুটিলা গরুঘাটা সেকশনের বাসিন্দা নাসির উদ্দিন-এর স্ত্রী।
৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হেলাল উদ্দিন জানান, বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে কোনো বিরোধের কথা শোনেননি তিনি। গতকাল রাতে নাসির উদ্দিনের বোন মোনাকে দেখতে গিয়েছিলেন। এরপর আজ সকালে কীভাবে ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। শুনেছি, অসুস্থতার কথা বলে তাকে হাসপাতালে নেওয়া হয়।
পরবর্তীতে জানা যায়, মোনার স্বামীর বাড়িতে তার লাশ পাওয়া যায় এবং গলায় ফাঁস দেওয়ার স্পষ্ট আলামত দেখা গেছে। পুলিশে খবর দেওয়ার আগেই স্বজনরা তাকে ভূজপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
ভুজপুর থানার অফিসার ইনচার্জ ওসি বিপুল চন্দ্র দে জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী নাসির উদ্দীনকে আটক করেছে পুলিশ।
তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে তিনি।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited