শিরোনাম
রাঙ্গুনিয়া প্রতিনিধি : | ০৬:৫৯ পিএম, ২০২১-০৪-১৯
ওমানে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রাঙ্গুনিয়ার তিন প্রবাসীর। রোববার (১৮ এপ্রিল) স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টার দিকে সালালাহ থেকে মাস্কাটগামী একটি প্রাইভেট কার সড়কের আল তামরিত নামক স্থানে নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। দুর্ঘটনায় প্রাইভেট কারের তিন আরোহী ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। তারা হলেন- রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নের পশ্চিম সরফভাটা সুচিয়াপাড়া এলাকার মোহাম্মদ সালাউদ্দিন (৪০), পোমরা ইউনিয়নের মাইজপাড়া এলাকার মোহাম্মদ জাহেদ (৪২) এবং বেতাগী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড গুণগুনিয়া বেতাগী বালুরচর এলাকার আক্তার হোসেন (৪৫)। নিহতরা মাস্কাট মডার্ণ রোজ ট্রেডিং এন্টারপ্রাইজ এলএলসি নামের একটি কোম্পানিতে চাকরি করতেন বলে জানান কোম্পানির স্বত্বাধিকারী মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, তিন প্রবাসী এক সপ্তাহ আগে মাস্কাট থেকে ১ হাজার কিলোমিটার দূরে সালালাহ সিটিতে পর্দার কাজ করতে গিয়েছিল। কাজ শেষ করে প্রাইভেট কারে মাস্কাটে ফেরার পথে তারা দুর্ঘটনায় পড়ে। গাড়িটি তামরিত এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে রেখেছে।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited