চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

তারেক রহমান প্রধানমন্ত্রী হলেই ফটিকছড়ির উন্নয়ন: সরওয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি :    |    ০১:২৭ পিএম, ২০২৫-১২-০৮

তারেক রহমান প্রধানমন্ত্রী হলেই ফটিকছড়ির উন্নয়ন: সরওয়ার আলমগীর

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সরওয়ার আলমগীর বলেছেন, দেশের প্রতিটি সংকটে জিয়া পরিবার দায়িত্বশীল ভূমিকা রেখেছে। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ফটিকছড়িতে কাঙ্ক্ষিত উন্নয়ন হবে।
রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় সুন্দরপুর ইউনিয়নে জনসাধারণের উদ্যোগে আদর্শ স্কুল মাঠে আয়োজিত বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও জনসভায় তিনি এসব কথা বলেন।
সুন্দরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহিদুল আজম চেয়ারম্যানের সভাপতিত্বে এবং জামাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে সরওয়ার আলমগীর বলেন, নির্বাচিত হলে প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ, হাসপাতাল, বালিকা উচ্চ বিদ্যালয় নির্মাণ এবং কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে পাঁচটি হিমাগার স্থাপন করা হবে।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া বলেছিলেন- এই দেশ ছেড়ে কোথাও যাব না, দেশের মাটি ও মানুষই তার একমাত্র ঠিকানা। দেশের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতার জায়গা থেকেই তিনি কারাবরণ করেছেন, সামান্য সমঝোতা করলেই আরাম-আয়েশে থাকতে পারতেন।
সমাবেশে আরও বক্তব্য দেন ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, একেএম মহিন উদ্দিন আজম তালুকদার, জাহাঙ্গীর আলম চৌধুরী, নাছির উদ্দীন চৌধুরী, মুনসুর আলম চৌধুরী, নুরুল ইসলাম মেম্বার, আবু আজম তালুকদার, এস এম মনসুর, মো. সাইফুদ্দিন, বেলাল উদ্দিন মেম্বার, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক রেজোয়ান সিদ্দিকী, মহিন উদ্দিন মেসি ও আহসানুল করিম রাজন। 
পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া-মুনাজাত করেন ধানের শীষের প্রার্থী সরওয়ার আলমগীর। সমাবেশে দলীয় নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর