চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বান্দরবানের প্রান্তিক লেক মুগ্ধতা ছড়াচ্ছে অ্যাডভেঞ্চার ট্রি-টপ ও জিপ-লাইন ট্রলি

নয়ন চক্রবর্তী, বান্দরবান :    |    ০৬:২০ পিএম, ২০২৪-০৯-২৮

বান্দরবানের প্রান্তিক লেক মুগ্ধতা ছড়াচ্ছে অ্যাডভেঞ্চার ট্রি-টপ ও জিপ-লাইন ট্রলি

প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলা ভুমি পাহাড় কন্যা খ্যাত অপরুপা বান্দরবান। যান্ত্রিকতা ভুলে প্রাকৃতিক মনোরম পরিবেশে কিছুটা সময় একান্ত নিজের করে কাটাতে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে ভিড় জমান প্রকৃতি প্রেমি ভ্রমণ পিপাসুরা। জেলায় অসংখ্য মনমুগ্ধকর পর্যটন কেন্দ্রের মধ্যে নতুন রুপে মুগ্ধতা ছড়াচ্ছে জেলা প্রশাসন পরিচালিত প্রান্তিক লেক কেন্দ্রটির নবনির্মিত অ্যাডভেঞ্চার ট্রি-টপ এবং জিপ-লাইন ট্রলি। 

স্থানীয়দের মতে, বান্দরবান সদর উপজেলার সূয়ালক ইউনিয়নের হলুদিয়া-ভাগ্যকুল সড়কে পাহাড় আর অরণ্যেঘেরা প্রাকৃতিক সৌন্দর্যময় প্রান্তিকলেক পর্যটন স্পটের আয়তন ৬৫ একর এলাকাজুড়ে বিস্তৃত। দীর্ঘ এগারোবছর আগে ২০১৩ সালে সরকার এটিকে পর্যটন সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করে। এখানে রয়েছে প্রায় ২৫ একর আয়তনের প্রাকৃতিক জলাশয় বা পাহাড়ী লেক। বিভিন্ন প্রজাতির গাছগাছালিতে ভরপুর লেকের চারপাশ। উম্মুক্ত মঞ্চ, পিকনিক স্পট, বিশ্রামাগার, পর্যবেক্ষণ টাওয়ার, নেপাল থেকে আমদানি করা ট্রি-টপ অ্যাডভেঞ্চার, জিপ-লাইন ট্রলি (জিপলাইনার), কিডস কর্নার, লেকের জলে ঘুরে বেড়াতে পর্যটকদের জন্য সৌরবিদ্যুৎ-চালিত সুন্দর বোট রয়েছে। প্রশাসনের অনুমতি নিয়ে এখানে লেকে মাছ শিকারের ব্যবস্থাও রয়েছে। লেকের পাড়ে রাতে টাবু টাঙ্গিয়ে ক্যাম্পিংয়ের জন্য এটি আদর্শ জায়গা।
বেড়াতে আসা পর্যটক ইফতেখার ও তানজিলা শাম্মি বলেন, সবুজ পাহাড় আর গাছগাছালিতে ভরপুর শুনশান নীরবতা এবং নীল জলের প্রান্তিকলেক স্পটটি সত্যিই অসাধারণ। আমরা মুগ্ধ দর্শনীয় স্থানটিতে সময় কাটাতে পেরে। প্রকৃতিকে কাছ থেকে উপভোগের জন্য চমৎকার একটি স্থান। আধুনিক একটি রেষ্টুরেন্ট এবং হলুদিয়া থেকে প্রান্তিকলেক যাবার আলাদা পরিবহনের ব্যবস্থা থাকলে স্পটটি আরও জনপ্রিয় হয়ে উঠবে। নিরাপত্তার বিষয়টি আরও জোরালো করার দাবী জানাচ্ছি। 
এ বিষয়ে বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন জানান, বৈচিত্র্যময় একটি জেলা বান্দরবান। পর্যটন শিল্পের বিকাশে প্রান্তিকলেক পর্যটন স্পটটি আরও আকর্ষণীয় করে গড়ে তোলা হচ্ছে। ভ্রমণপিপাসুদের সুবিধার্থে এখানে নেপাল থেকে আমদানি করা অ্যাডভেঞ্চার ট্রি-টপ, জিপ-লাইন ট্রলি (জিপলাইনার) এবং শিশুদের জন্য কিডস কর্নার করা হয়েছে।প্রকৃতির নির্মল বাতাস, পাখির কিচিরমিচির আওয়াজে প্রাণজুড়ানো স্থানটি পিকনিক ও যেকোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত একটি দর্শণীয় স্পট।

যেভাবে যাবেন- বান্দরবান-চট্টগ্রাম সড়কের হলুদিয়া বাজার। সেখানে নেমে  সিএনজি ও বেটারী চালিত টমটমে করে যেতে পারবেন প্রান্তিকলেক। রিজার্ভ সিএনজিতে ভাড়া পড়বে দুইশ থেকে ৩শ টাকা। যে কোনো রিজার্ভ গাড়ী বা প্রাইভেট গাড়ীতে করে বান্দরবান জেলা শহর থেকে যাওয়া যাবে। এখানে ক্যাম্পিং করতে চাইলে ডিসি অফিস থেকে আগেই অনুমতি নিতে হবে।

কোথায় থাকবেন- প্রান্তিক লেক এ রাত্রি যাপনের তেমন কোন ব্যবস্থা নেই। আশপাশে খাবারের কোনো ভালো রেষ্টুরেন্টের ব্যবস্থা নেই। তাই আপনাকে দিনের মধ্যে গিয়ে সন্ধ্যার আগেই ফিরে আসতে হবে।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


ঘরের আলো জ্বলে, শ্রমিকের অধিকার অন্ধকারে 

ঘরের আলো জ্বলে, শ্রমিকের অধিকার অন্ধকারে 

আবদুল্লাহ মজুমদার : : ভোরের আলো তখনো পুরোপুরি ফোটেনি। চট্টগ্রামের কোনো এক বাসাবাড়ির রান্নাঘরে চুলা জ্বলে উঠেছে। ঘুমজড়...বিস্তারিত


ইন্ডিয়ান ভিসা সার্ভার হ্যাক করা হয়েছে, আবেদনে জটিলতা বৃদ্ধি

ইন্ডিয়ান ভিসা সার্ভার হ্যাক করা হয়েছে, আবেদনে জটিলতা বৃদ্ধি

স্টাফ রিপোর্টার : :   কে এম আলী হাসান বর্তমানে ইন্ডিয়ার ভিসার জন্য আবেদন করতে গিয়ে দীর্ঘ ভোগান্তি ও মোটা অংকের টাকা...বিস্তারিত


আ.লীগের ১৭ বছরসহ সব আমলের আর্থিক অনিয়ম খুঁজবে সংসদীয় কমিটি

আ.লীগের ১৭ বছরসহ সব আমলের আর্থিক অনিয়ম খুঁজবে সংসদীয় কমিটি

ঢাকা অফিস : : আওয়ামী লীগ সরকারের টানা ১৭ বছর, পরবর্তী অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকারের আমলে সরকারি অর্থ ব...বিস্তারিত


চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন সম্প্রসারণের দাবি সরোয়ার আলমগীরের

চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন সম্প্রসারণের দাবি সরোয়ার আলমগীরের

ফটিকছড়ি প্রতিনিধি : : চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন রামগড় পর্যন্ত সম্প্রসারণের দাবি জাতীয় সংসদে তুলেছেন বন ও জলবায়ু পরিব...বিস্তারিত


হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার, দেশজুড়ে বিশেষ অভিযান

হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার, দেশজুড়ে বিশেষ অভিযান

ঢাকা অফিস : : দেশব্যাপী হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অভিয...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর