চট্টগ্রাম   শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কান্নায় ভারী বান্দরবানের আকাশ: দুই প্রতিবন্ধী বোনের শেষ সম্বল কেড়ে নিল ইটভাটা সিন্ডিকেট

লামা প্রতিনিধি :    |    ০৮:৫৭ পিএম, ২০২৬-০৮-০৪

কান্নায় ভারী বান্দরবানের আকাশ: দুই প্রতিবন্ধী বোনের শেষ সম্বল কেড়ে নিল ইটভাটা সিন্ডিকেট

​বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে চরম মানবিক বিপর্যয় ও জালিয়াতির এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। শারীরিক প্রতিবন্ধকতা ও চরম দারিদ্র্যের শিকার দুই অসহায় বোনের প্রায় পাঁচ একর পৈতৃক সম্পত্তি একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে কথিত জাল ওয়ারিশ সনদ ও জালিয়াতির মাধ্যমে জবরদখল করে অবৈধ ইটভাটা চালুর অভিযোগ উঠেছে।

​ভুক্তভোগী দুই বোন মদিনা বেগম (৫০) ও জরিনা বেগম (৪৭)—যাঁরা মৃত আবদু ছালামের কন্যা এবং ফাইতং ইউনিয়নের ফাদুরছড়া এলাকার বাসিন্দা—বর্তমানে এই সর্বনাশের ফলে চরম মানবেতর জীবনযাপন করছেন। পৈতৃক সম্পত্তি হারানোর পর বর্তমানে তারা ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

​জমির বিবরণ ও জালিয়াতির চিত্র

​লিখিত অভিযোগে জানা যায়, ৩০৬ নম্বর ফাইতং মৌজার আর/৩৩০ নম্বর হোল্ডিংভুক্ত প্রায় ৫ একর পৈতৃক জমি মৃত আবদু ছালামের নামে রেকর্ডভুক্ত ছিল। অভিযোগ রয়েছে, প্রকৃত উত্তরাধিকারীদের সম্পূর্ণ অজ্ঞাতে ও সম্মতি ছাড়া একটি প্রভাবশালী চক্র ভুয়া ওয়ারিশ সনদ এবং অন্যান্য জালিয়াতির আশ্রয় নিয়ে ওই জমির অংশ নিজেদের নামে নামজারি ও দলিল সম্পাদন করে নেয়।

​ঘটনার বিবরণ অনুযায়ী, মিস কেস নং-৩১৬/ডি/২০১৮-এর মাধ্যমে ২০২১ সালের ৩১ জানুয়ারি প্রায় ২.৫০ একর জমির নামজারি সম্পন্ন করা হয়। পরবর্তী সময়ে ৮০৭/২০১৮ নম্বর দলিলের মাধ্যমে আরও প্রায় ২ একর জমি হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয় এবং পুরো জমিতে 'মক্কা মদিনা ব্রিকস (এমএমবি)' নামক একটি অবৈধ ইটভাটা স্থাপন করে কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে।

​এই জালিয়াতির সঙ্গে জড়িত হিসেবে গিয়াস উদ্দিন, রুহুল আমিন, মুমিনুল হক, মোহাম্মদ মহিউদ্দিন, ফরিদ আহমদ এবং মক্কা মদিনা ব্রিকস (এমএমবি)-এর নাম উল্লেখ করা হয়েছে।

​আইনি লড়াইয়ে অক্ষমতা ও ভুক্তভোগীদের আকুতি

​ভুক্তভোগী দুই বোন জানান, তারা স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সংশ্লিষ্ট মৌজা হেডম্যানের দ্বারে দ্বারে ঘুরেও কোনো প্রতিকার পাননি। সেসময় তাদের আদালত ও প্রশাসনের মাধ্যমে আইনি লড়াইয়ের পরামর্শ দেওয়া হলেও, চরম অর্থনৈতিক সংকট এবং শারীরিক প্রতিবন্ধকতার কারণে তাদের পক্ষে মামলার খরচ চালানো অসম্ভব হয়ে পড়েছে। এ অবস্থায় তারা বাধ্য হয়ে জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তার আবেদন জানিয়েছেন।

​প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা

​অসহায় দুই বোন তাদের পৈতৃক সম্পত্তি উদ্ধার এবং জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রধানমন্ত্রী, জেলা প্রশাসক, ভূমি মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং জাতীয় মানবাধিকার কমিশনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

​স্থানীয় সচেতন মহলের মতে, একজন নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা এবং ভূমি জালিয়াতির মতো গুরুতর অপরাধ দমনে সংশ্লিষ্ট রেকর্ডপত্র ও ওয়ারিশ সনদ নিরপেক্ষভাবে তদন্ত করে প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।

রিটেলেড নিউজ

বাংলাদেশ শিক্ষক সমিতি বাঁশখালী উপজেলা শাখা কমিটি গঠিত

বাংলাদেশ শিক্ষক সমিতি বাঁশখালী উপজেলা শাখা কমিটি গঠিত

খবর বিজ্ঞপ্তি : বাংলাদেশ শিক্ষক সমিতি বাঁশখালী উপজেলা শাখা কমিটি গঠিত হয়। গত ১৪ সেপ্টেম্বর বিকেল ৪ টায়  বাঁশখাল...বিস্তারিত


 চট্টগ্রামের পটিয়ার হাজার হাজার ব্যাংকার চাকরিচ্যুত, ঢাকায় আমরণ আন্দোলন

 চট্টগ্রামের পটিয়ার হাজার হাজার ব্যাংকার চাকরিচ্যুত, ঢাকায় আমরণ আন্দোলন

পটিয়া প্রতিনিধি : : দেশের ব্যাংকিং খাতে সরকার পতনের পরে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে চট্টগ্রামে, বিশেষ করে পটিয়ায়। কারণ ছা...বিস্তারিত


প্রতিবন্ধকতা তাঁদের স্বপ্নকে থামাতে পারেনি

প্রতিবন্ধকতা তাঁদের স্বপ্নকে থামাতে পারেনি

রাঙ্গুনিয়া প্রতিনিধি : : অনিরুদ্ধ অপু, রাঙ্গুনিয়া: নানা সীমাবদ্ধতার মধ্যেও এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সাফল্যের সঙ্গে উত্তী...বিস্তারিত


 রাঙ্গুনিয়ায় ২৫ কমিউনিটি ক্লিনিক ঝুঁকিপূর্ণ ভবনে চলছে স্বাস্থ্যসেবা

 রাঙ্গুনিয়ায় ২৫ কমিউনিটি ক্লিনিক ঝুঁকিপূর্ণ ভবনে চলছে স্বাস্থ্যসেবা

রাঙ্গুনিয়া প্রতিনিধি : : রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২৫ টি কমিউনিটি ক্লিনিকের ভবনকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্ন...বিস্তারিত


অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে বোয়ালখালীতে অভিযান

অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে বোয়ালখালীতে অভিযান

বোয়ালখালী প্রতিনিধি : : চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন...বিস্তারিত


পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর