চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

হরিণা সীমান্ত দিয়ে রাঙামাটিতে ঢুকছে ভারতীয় সিগারেট: রাঙামাটিতে বার্মিজ বোর্টভর্তি ভারতীয় সিগারেটসহ পাহাড়ি যুবক আটক

আলমগীর মানিক, রাঙামাটি    |    ০৩:৫৯ পিএম, ২০২৫-১২-২২

হরিণা সীমান্ত দিয়ে রাঙামাটিতে ঢুকছে ভারতীয় সিগারেট: রাঙামাটিতে বার্মিজ বোর্টভর্তি ভারতীয় সিগারেটসহ পাহাড়ি যুবক আটক

রাঙামাটির বরকল উপজেলাধীন হরিণা সীমান্ত দিয়ে ভারত থেকে শুল্কবিহীন অবৈধভাবে আনা প্রায় ৯ লাখ টাকার বিদেশি সিগারেটসহ এক যুবককে আটক করেছে নিরাপত্তাবাহিনী।
সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) দুপুর সাড়ে ১২টার দিকে রাঙামাটির সুবলং চেকপোস্ট এলাকায় একটি বার্মিজ বোটে অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তির নাম ধন্য জ্যোতি চাকমা (২২)। তিনি বরকল উপজেলার ৫নং বড় হরিণা ইউনিয়নের পাকমর গ্রামের বাসিন্দা এবং বিমল নন্দ চাকমার সন্তান বলে জানা গেছে।
নিরাপত্তাবাহিনীর দায়িত্বশীল সূত্র জানায়, সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বিদেশি সিগারেট ভর্তি একটি বোট রাঙামাটির দিকে আসছে! এমন গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তাবাহিনী বিশেষ নজরদারি জোরদার করে। তারই ধারাবাহিকতায় সুবলং চেকপোস্ট অতিক্রমকালে বিশেষ পলিথিনে মোড়ানো অবস্থায় একটি সন্দেহজনক বার্মিজ বোট থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় বোট থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। জব্দকৃত সিগারেটের মধ্যে রয়েছে ৩ হাজার ৪৭০টি ছোট কার্টুন ‘অরিস’ এবং ১ হাজার ৪৮০টি কার্টুন ‘এক্সএসও (ব্ল্যাক ফ্রুট)’ ব্র্যান্ডের সিগারেট। উদ্ধারকৃত সিগারেটগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৯১ হাজার টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নিরাপত্তাবাহিনীর সূত্র আরও জানায়, আটককৃত ব্যক্তি সিগারেটগুলোর বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পাশাপাশি ব্যবহৃত বার্মিজ বোটটিরও কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।
এ বিষয়ে বরকল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তি ও জব্দকৃত সিগারেটসহ বোট থানায় আনার জন্য পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয়দের মতে, সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বিদেশি সিগারেট পাচারের নতুন রুট হিসেবে বরকলের হরিণা সীমান্ত ব্যবহার করছে চোরাকারবারীরা; সীমান্তবর্তী এলাকাগুলোতে চোরাচালান কার্যক্রম দিন দিন বাড়ছে। নিরাপত্তাবাহিনীর নজরদারিতে ফাঁস হলো বড় চালান। এ ধরনের অভিযান অব্যাহত থাকলে সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

রিটেলেড নিউজ

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত


রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত


প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত


রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম  (৪৬) কে ধাওয়...বিস্তারিত


রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত


কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর