চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

দুর্নীতিগ্রস্ত উপজেলা প্রকৌশলীর অপসারণ চান আনোয়ারাবাসী

আনোয়ারা প্রতিনিধি :    |    ০৮:১৭ পিএম, ২০২৫-০৯-২৪

দুর্নীতিগ্রস্ত উপজেলা প্রকৌশলীর অপসারণ চান আনোয়ারাবাসী

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা প্রকৌশলী মো: জাহেদুল আলম চৌধুরীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। তার বিরুদ্ধে দুর্নীতি, ঠিকাদারদের সাথে আঁতাত, অবৈধ লেনদেন ও বিনা টেন্ডারে কাজ দেওয়ার ভয়াবহ অভিযোগ তুলেছেন স্থানীয়রা। দায়িত্ব নেয়ার পর থেকে উপজেলা প্রকৌশলী অফিসকে তিনি যেন ব্যক্তিগত ঠিকাদারি প্রতিষ্ঠানের আখড়ায় পরিণত করেছেন বলে অভিযোগ উঠেছে সর্বমহলে। 

অভিযোগ রয়েছে জাহেদুল আলম চৌধুরী পছন্দের ঠিকাদারদের নিয়ে সিন্ডিকেট তৈরি করে প্রকল্প ভাগ-বাটোয়ারা করছেন। টেন্ডার প্রক্রিয়া উপেক্ষা করে ঘনিষ্ঠ ঠিকাদারদের হাতে কোটি টাকার কাজ তুলে দেওয়ার নজির রয়েছে তার বিরুদ্ধে। 

বিশেষ করে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় আওয়ামীপন্থি ঠিকাদারদের যেসব কাজ দেওয়া হয়েছিল, তাদেরই আবার নতুন প্রকল্পের দায়িত্ব দিয়ে যাচ্ছেন তিনি। এতে সাধারণ ঠিকাদাররা কাজ থেকে বঞ্চিত হচ্ছেন এবং উন্নয়ন প্রকল্পের মান নিয়ে প্রশ্ন উঠছে। 

এছাড়াও এই প্রকৌশলী অতীতে যেখানে যেখানে তিনি দায়িত্ব পালন করেছেন সেখানেই দুর্নীতির দোসর হিসেবে কুখ্যাতি অর্জন করেছেন। কর্ণফুলীতে দায়িত্বকালীন সময়ে ছাত্র আন্দোলনের তীব্র চাপে তাকে সেখান থেকে অপসারণ করা হয়েছিল। একই চিত্র বর্তমানে আনোয়ারাতেও প্রকট আকার ধারণ করেছে। সাংবাদিকরা তথ্য চাইতে গেলে তিনি দায়িত্ব এড়িয়ে তথ্য গোপন করেন এমন অভিযোগও করেছেন সংবাদকর্মীরা। আনোয়ারা প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেছেন উপজেলা প্রকৌশলী যোগদানের পর থেকেই অফিসটি ঠিকাদারদের অফিসে পরিণত হয়েছে। তার আশীর্বাদপুষ্ট সিন্ডিকেট নিয়মিতভাবে প্রকল্পের কাজ নয়ছয় করছে। 

জনগণের টাকায় পরিচালিত উন্নয়ন প্রকল্প আজ তার দুর্নীতির জালে বন্দি। আনোয়ারার সচেতন নাগরিক সমাজ, স্থানীয় জনপ্রতিনিধি ও ভুক্তভোগী সাধারণ মানুষ একযোগে দাবি জানিয়েছেন দুর্নীতিগ্রস্ত এই প্রকৌশলীকে অবিলম্বে অপসারণ করে অন্যত্র বদলি করতে হবে। একই সঙ্গে তার অতীত ও বর্তমান কর্মকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত করার জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা। আনোয়ারাবাসীর ভাষায় উন্নয়নের নামে লুটপাট আর দুর্নীতির আখড়া আমরা আর মেনে নেব না। মো: জাহেদুল আলম চৌধুরীকে অপসারণ করেই আনোয়ারার উন্নয়নকে সঠিক পথে ফিরিয়ে আনা সম্ভব। এই প্রকৌশলীর বিরুদ্ধে অনুসন্ধানী পর্ব আসছে...

রিটেলেড নিউজ

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত


ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত


ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত


জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত


মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত


ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর