চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

পৌর মাঠ রক্ষায় রাঙামাটি শহরে নাগরিকদের মানববন্ধন

জনমতের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকারকে বিতর্কিত করছে রাঙামাটির পৌর প্রশাসক

আলমগীর মানিক, রাঙামাটি    |    ০৬:১৩ পিএম, ২০২৪-১২-০৩

পৌর মাঠ রক্ষায় রাঙামাটি শহরে নাগরিকদের মানববন্ধন

রাঙামাটি পৌরমাঠে ফুলের বাগানের নামে জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন করেছে পৌর শহরের বাসিন্দারা। মঙ্গলবার সকালে “পৌরমাঠে ফুলের বাগানের নামে জনদুর্ভোগ সৃষ্টির” অভিযোগ তুলে প্রতিবাদে রাঙামাটি পৌরসভার সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
 
মানববন্ধনে অংশগ্রহণ করা ব্যক্তিবর্গ অভিযোগ করেন, রাঙামাটি পৌরসভায় প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন বিগত স্বৈরাচারি সরকারেরই এক কর্মকর্তা। বর্তমান সরকারকে বিতর্কিত করতে এই কর্মকর্তা পৌর প্রশাসনের চেয়ারে বসে পৌর নাগরিকদের মতামত উপেক্ষা করে সরকারের বিরুদ্ধে জনগনকে ক্ষেপিয়ে তোলার ষড়যন্ত্রের লিপ্ত রয়েছে দাবি করে বক্তারা বলেন, পৌর এলাকার অত্যন্ত গুরুপূর্ন এই পৌরমাঠে প্রতিদিন কয়েকশো শিশুকিশোর খেলাধূলা করে এবং সারাবছরই বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মেলাসহ নানান কর্মসূচী পালন করা হয়। কিন্তু বর্তমানে পৌর প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক পদ মর্যাদার জনৈক নারী কর্মকর্তা নিজ ইচ্ছায় ফুল বাগান সৃজনের নামে পুরো মাঠটিকে ক্ষত-বিক্ষত করে বাগান সৃষ্টির কাজ চালিয়ে যাচ্ছে।

বিষয়টি মেনে নিতে পারেনি স্থানীয় হাজারো নাগরিক। তারা পৌর কর্তৃপক্ষকে মাঠটি নষ্ট না করার অনুরোধ জানালেও নাগরিকদের আপত্তিতে কোনো ভ্রুক্ষেপ করেনি সংশ্লিষ্ট্যরা। এতে ক্ষিপ্ত হয়ে বিক্ষুব্ধ নাগরিকরা “পৌরমাঠে ফুলের বাগানের নামে জনদুর্ভোগ সৃষ্টির” অভিযোগ তুলে মঙ্গলবার সকালে পৌর প্রাঙ্গণে মানববন্ধন করেছে।
 
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম শাকিল, জেলা দূর্ণীতি দমন কমিটির সভাপতি মোঃ ওমর ফারুক, সচেতন নাগরিক কমিটির সদস্য মোঃ কামাল হোসেন, জাসাস সভাপতি মোঃ কামাল উদ্দিন সাবেক ইউপি চেয়ারম্যান হাজী কামাল উদ্দিন, ছাত্রনেতা শহিদুল ইসলামসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
 
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, বর্তমানে পৌর প্রশাসকের দায়িত্বে থাকা নারী কর্মকর্তার স্বামীও রাঙামাটিতে অতিরিক্ত জেলা প্রশাসকের দায়িত্বে ছিলেন, তিনি বিগত স্বৈরাচারি সরকারের একজন বিতর্কিত কর্মকর্তা। যার ফলে তিনি পতিত সরকারের পর রাঙামাটিতে বিতর্কিত কর্মকান্ড করে পার্বত্য উপদেষ্ঠাকেও বির্তকিত করেছিলেন। পরবর্তীতে তার বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছিলো জেলা প্রশাসন। এক পর্যায়ে তাকে রাঙামাটি থেকে বদলী করে নিয়ে যাওয়া হয়। সেএকই ধারাবাহিকতা চালিয়ে যাচ্ছেন তার স্ত্রী। মূলতঃ স্বামী-স্ত্রী এই দুই কর্মকর্তা পতিত সরকারের ছাত্র সংগঠনের রাজনীতি করে বিসিএস কর্মকর্তা হয়েছিলেন।

বর্তমান সরকারকে বিতর্কিত করতে তারা জনমতকে অগ্রাহ্য করে জনসাধারনের স্বার্থ বিরোধী কর্মকান্ড পরিচালনা করছেন। এই পৌর মাঠে আমাদের প্রাণের মাঠ। পৌর এলাকার ৭নং ওয়াডে কোন মাঠ নেই। তাই এই পৌর মাঠে এলাকার ছোট ছেলে-মেয়েরা খেলাধুলা করে থাকে। ফুলের বাগান করার নামে এই মাঠ দখল করার ষড়যন্ত্র করা হচ্ছে। যদি এক সপ্তাহের মধ্যে কাজ বন্ধ করা না হয় তা হলে বিক্ষোভ মিছিলসহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা।
 

রিটেলেড নিউজ

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত


বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের  কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর