শিরোনাম
বান্দরবান প্রতিনিধি : | ০৬:১০ পিএম, ২০২৫-১১-৩০
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখাী সড়কে ট্রাক্টর গাড়ি উল্টে মো. সাহাব উদ্দিন (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।
রবিবার (৩০ নভেম্বর) দুপুরে লামা-চকরিয়া সড়কের ইয়াংছা এলাকার সেলিম চৌধুরী মোড়ে দুর্ঘটনাটি ঘটে।
নিহত সাহাব উদ্দিন উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বড়বিলের বাসিন্দা মো. কাদের হোসেনের সন্তান।
স্থানীয় সূত্র জানায়, রবিবার দুপুর ১২টার দিকে জমিতে চাষ দেওয়ার জন্য চকরিয়া উপজেলার হাঁসের দিঘি এলাকা থেকে ট্রাক্টর নিয়ে লামা উপজেলায় যাচ্ছিল চালক মো. রহিম ও গাড়ি মালিকের ছেলে সাহাব উদ্দিন। গাড়িটি সড়কের সেলিম চৌধুরী মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামি মোটর সাইকেলকে সাইড দিতে গিয়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা সাহাব উদ্দিন ও মো. রহিম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদেরকে দ্রুত উদ্ধার করে কাছাকাছি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সাহাব উদ্দিনকে মৃত ঘোষনা করেন।
এ সময় অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ট্রাক্টর চালক মো. রহিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। একই সময় ছিটকে পড়ে মোটর সাইকেল চালকসহ তিন জন আহত হন। এরা হলেন- নুর মোহাম্মদ (৪৫), জাহাঙ্গীর (৬৫) ও আব্দুল সফুর।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, এ ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited