চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

মানসম্মত কাজ করলে স্বীকৃতি আসবেই: সামিয়া অথৈ

বিনোদন ডেস্ক :    |    ০৪:৪৪ পিএম, ২০২২-০৩-০১

মানসম্মত কাজ করলে স্বীকৃতি আসবেই: সামিয়া অথৈ

২০১৬ সালে নাচভিত্তিক টেলিভিশন রিয়্যালিটি শো ‘সেরা নাচিয়ে’র মাধ্যমে পরিচিতি পান সামিয়া অথৈ। তবে নিজেকে শুধু নাচেই সীমাবদ্ধ রাখেননি তিনি, থিতু হয়েছেন অভিনয়ে।


নাটক থেকে সিনেমা, সবখানেই রয়েছে তার পদচারণা।
দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবার অভিনয়ের স্বীকৃতি পেলেন অথৈ। তাও আবার একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। একইসঙ্গে পুরস্কৃত হয়েছেন দেশি উৎসবেও।  

সম্প্রতি ভারতে অনুষ্ঠিত ‘মুম্বাই শর্টস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রেম পুরাণ’র জন্য সেরা অভিনেত্রীর খেতাব জিতেছেন সামিয়া অথৈ। একইসঙ্গে ‘চট্টগ্রাম ফিল্ম ফেস্টিভ্যাল’-এও সেরা অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।

এই নিয়ে উচ্ছ্বসিত সামিয়া অথৈ বলেন, ‘স্বল্পদৈর্ঘ্যটির গল্প গড়ে ওঠেছে একটি সত্য ঘটনা অবলম্বনে। নির্মাতা দারুণভাবে গল্পটা তুলে ধরেছেন। কাজটি করতে গিয়ে যতটুকু কষ্ট করার দরকার ছিল, করেছি। কিন্তু সেরা অভিনেত্রী হবো আগে সেটা ভাবিনি। যখন আমাকে স্বল্পদৈর্ঘ্যটির পরিচালক জাহিদ গগণ ভাই সেরা অভিনেত্রী হওয়ার সার্টিফিকেট পাঠালেন, তখন অন্যরকম একটা ভালোলাগা কাজ করেছিল। ’

২০১৮ সালে লাক্স সুপারস্টার প্রতিযোগিতায়ও অংশ নিয়েছিলেন তিনি। হয়েছেন দ্বিতীয় রানারআপ। এরপর নাচ থেকে পুরোদমে অভিনয়ে মনোযোগী হন সামিয়া অথৈ। তবে এখন তাকে কম কাজ করতে দেখা যায়। এর ব্যাখ্যা অবশ্য নিজেই দিলেন অভিনেত্রী, ‘আসলে আমি এখন মানসম্মত কাজের দিকে মনোযোগ দিয়েছি। চাইলে নিয়মিত কাজ করতে পারি, প্রতিদিন শুটিং করতে পারি। কিন্তু এতে কাজের মান ধরে রাখা সম্ভব হবে না। সেজন্যই মূলত গল্প বেছে কাজ করি। আর আমি বিশ্বাস করি মানসম্মত কাজ করলে স্বীকৃতি একদিন না একদিন আসবেই। ’

এতদূর আসতে অবশ্য সামিয়া অথৈকে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে। কারণ তার বাবার ইচ্ছে ছিল তিনি সেনাবাহিনীতে যোগ দেবেন আর মা চাইতেন চিকিৎসক হবেন। কিন্তু অথৈর মন চাইতো অভিনেত্রীই হবেন। তার ভাষ্যে, ‘শুরুতে অভিনয়ে বাবা-মা তেমন সাপোর্ট করতেন না। কিন্তু যখন প্রতিবেশীরা আমাকে দেখে বাবা-মার কাছে প্রশংসা করতে শুরু করলেন, তখনই মূলত তাদের মনের বরফ গলতে শুরু করে। ছোটবেলা থেকেই আমার ইচ্ছে ছিল অভিনয় করার। সেজন্য নাচ শুরু করেছিলাম। এখন নাচ-অভিনয় দুইটাই করছি একসঙ্গে। ’ 

শৈশবে শাবনূরের সিনেমা চললেই চট করে বসে যেতেন টিভির সামনে। মুগ্ধ হয়ে দেখতেন প্রিয় নায়িকাকে। তখন থেকেই মনের কোণে একটু একটু করে নিজেকে পর্দায় দেখার স্বপ্ন দানা বাঁধে সামিয়া অথৈর মনে। তবে বড়বেলায় নায়িকা হওয়ার চেয়ে অভিনেত্রী হওয়াটাকে বেশি প্রাধান্য দিচ্ছেন তিনি। অভিনেত্রী হিসেবেই নিজের পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন অথৈ।  

অভিনেত্রীর কথায়, ‘নায়িকাই হতে হবে এমন জেদ আমার মধ্যে নেই। আমি চাই যে চরিত্রটা আমাকে দেওয়া হবে সেটাকে একেবারে পারফেক্ট করে পর্দায় তুলে ধরতে। চরিত্রটি যখন আমি ঠিকঠাক করতে পারবো, তখনই আমি তৃপ্ত হবো। ’

সবশেষে নিজেকে নিয়ে এই সুন্দরী বলেন, ‘আমার কাছে মনে হয়, শোবিজে যারা কাজ করেন, ‘অভিনেত্রী’ সুনামটা সবাই পায় না। নিজের সত্ত্বা থেকে বের হয়ে আরেকটা মানুষের সত্ত্বাকে ধারণ করতে সবাই পারেন না। যারা পারেন তারাই অনন্য। এই জিনিসটাই আমার ভালো লাগে বেশি। এটা আমি শাবনূর আপু, জয়া আপুকে দেখে শিখেছি। তাদের দেখলে মনেই হয় না তারা অভিনয় করছেন। মনে হয়, যে চরিত্রটি করছেন সেটাই উনি। তেমনই আমি অনন্য হতে চাই। ’

ভোলার মেয়ে সামিয়া অথৈ ২০২১ সালে ইংরেজিতে স্নাতক সম্পন্ন করেছেন। অভিনয় নিয়ে তার অনেক দূর যাওয়ার স্বপ্ন। তবে কাজের পাশাপাশি স্নাতকোত্তরটাও করে ফেলার ইচ্ছে রয়েছে। রায়হান রাফি পরিচালিত ‘দামাল’ সিনেমায় অভিনয় করেছেন সামিয়া। চলতি বছর এই সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটবে তার।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম-৮: ‘দুর্গে’ ফুরফুরে বিএনপি, শক্তি বেড়েছে জামায়াতেরও

চট্টগ্রাম-৮: ‘দুর্গে’ ফুরফুরে বিএনপি, শক্তি বেড়েছে জামায়াতেরও

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত


তিন পার্বত্য জেলায় পর্বত প্রশান্তির খোঁজে সবুজ উপত্যকায় পর্যটকরা

তিন পার্বত্য জেলায় পর্বত প্রশান্তির খোঁজে সবুজ উপত্যকায় পর্যটকরা

স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা:  খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত


ফৌজদারহাট ডিসি পার্কের ‘ফুল উৎসব’: সৌন্দর্যের আড়ালে প্রতারণা !

ফৌজদারহাট ডিসি পার্কের ‘ফুল উৎসব’: সৌন্দর্যের আড়ালে প্রতারণা !

আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত


বিয়ে করলেন তাহসান

বিয়ে করলেন তাহসান

বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত


 বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধের আশঙ্কা 

বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধের আশঙ্কা 

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত


পর্যটকদের অন্যতম পছন্দ হিমছড়ি জাতীয় উদ্যান 

পর্যটকদের অন্যতম পছন্দ হিমছড়ি জাতীয় উদ্যান 

আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর