চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

ব্রাজিল-আর্জেন্টিনার সেই ম্যাচটি আবারও খেলার নির্দেশ ফিফার

স্পোর্টস ডেস্ক :    |    ০৭:৩৪ পিএম, ২০২২-০৫-১০

ব্রাজিল-আর্জেন্টিনার সেই ম্যাচটি আবারও খেলার নির্দেশ ফিফার

আর্জেন্টিনা-ব্রাজিলের মধ্যকার বিশ্বকাপ বাছাইয়ের বাতিল হয়ে যাওয়া ম্যাচটি পুনরায় খেলার নির্দেশ দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন (ফিফা)। 

সোমবার ফিফার আপিল কমিটি ম্যাচটি নিয়ে ব্রাজিল ও আর্জেন্টিনার আপিলগুলো পর্যালোচনা করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

গত বছরের সেপ্টেম্বরে সাও পাওলোতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-ব্রাজিল। তবে ম্যাচ শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই মাঠে হানা দেয় ব্রাজিলের আইনশৃঙ্খলা বাহিনী। আর্জেন্টিনার চারজন খেলোয়াড় দেশটির করোনা সম্পর্কিত বিধি লঙ্ঘন করেছে জানিয়ে তাদের আটক করতে উদ্যত হয় ব্রাজিলের আইন প্রয়োগকারীরা। অনাকাঙ্ক্ষিত ওই ঘটনার পর ম্যাচটি বাতিল হয়ে যায়।

ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই ইতোমধ্যে কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। তাই দুই দলের কেউই এখন আর এই ম্যাচটি খেলতে রাজি হচ্ছিল না। গত মাসে ফিফা যখন প্রথমবার এ ম্যাচটি পুনরায় খেলার নির্দেশ দেয় দুই দলকে, তখন আর্জেন্টিনা ফিফার নির্দেশের বিরুদ্ধে ক্রীড়া আদালতে নালিশ জানানোর কথাও বলেছিল।

ফিফা দুই দলের সেই ম্যাচকে ঘিরে করা আপিলগুলো পর্যালোচনা করে ম্যাচটি পুনরায় আয়োজনের নির্দেশ বহাল রেখেছে। এছাড়া সেই ম্যাচে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুই দলকেই জরিমানা করেছে ফিফা। ম্যাচ বাতিল হওয়ার কারণে দুই দলকে দোষী সাব্যস্ত করে প্রায় ৪৪ লাখ টাকা জরিমানা করেছে। আর ম্যাচে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে না পারায় পূর্বের দুই কোটি ১৮ লাখ টাকা থেকে কমিয়ে ৮৭ লাখ টাকা জরিমানা করেছে।

ম্যাচটি খেলতে শেষ পর্যন্ত দুই দেশ সম্মত হবে নাকি বিষয়টি নিয়ে আরও জলঘোলা হবে সেটা সময়ই বলে দেবে। এ ম্যাচ আয়োজিত হোক না হোক, বিশ্বকাপের আগে মেসি-নেইমারদের মুখোমুখি হওয়া কিন্তু নিশ্চিত। আগামী মাসে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচ খেলবে দক্ষিণ আমেরিকার এ দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ।

সূত্র: রয়টার্স।

রিটেলেড নিউজ

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি:   ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত


বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত


বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত


আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত


চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত


ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটব‌লে বাংলাদেশিদের সমর্থন চে‌য়ে‌ছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস।  মঙ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর