শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৫:০২ পিএম, ২০২৬-১০-২৬
চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার নানুপুর গৌতম বিহারে দিনব্যাপী বিশেষ প্রার্থনা, ধর্মীয় সভা, আলোচনা অনুষ্ঠান এবং রাতে বর্ণিল ফানুস ওড়ানোর আয়োজন করা হয়।
রোববার (২৫ অক্টোবর) সকালে নানুপুর গৌতম বিহারে বিশ্বশান্তি ও মানবকল্যাণ কামনায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। দিনভর নানা অনুষ্ঠানমালা শেষে রাতে শুভ্র ও রঙিন ফানুসের আলোয় আলোকিত হয়ে ওঠে নানুপুরের আকাশ। ফানুস উড়ানো এই দৃষ্টিনন্দন দৃশ্য উপভোগ করতে ধর্ম-বর্ণ নির্বিশেষে বিহার প্রাঙ্গণে শত শত মানুষের ঢল নামে।
সন্ধ্যায় নানুপুর গৌতম বিহারের সভাপতি জীবক বড়ুয়া কেন্টু-র সভাপতিত্বে এক সুধী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী বক্তব্য রাখেন বিহারের সাধারণ সম্পাদক সুপ্তু বিকাশ বড়ুয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ফটিকছড়ি উপজেলা সম্মিলিত বৌদ্ধ সমাজ এর আহ্বায়ক তরুণ কান্তি বড়ুয়া লিটন এবং ফটিকছড়ি উপজেলা সম্মিলিত বৌদ্ধ সমাজের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লায়ন ধনঞ্জয় বড়ুয়া রুবেল-এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সভাটি শুরু হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাবু প্রশান্ত বড়ুয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফটিকছড়ির সংসদ সদস্য সরওয়ার আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন, তখন থেকেই বৌদ্ধ সম্প্রদায় আমাদের সুদৃঢ় সহযাত্রী হিসেবে পাশে রয়েছে। দলটির গুরুত্বপূর্ণ পদেও বৌদ্ধ সম্প্রদায়ের যোগ্য নেতারা দায়িত্ব পালন করছেন। প্রবারণার এই শুভ লগ্নে আপনাদের আনন্দের অংশীদার হতে পেরে আমি আনন্দিত।
তিনি আরও বলেন, আমাদের মূল বার্তা অত্যন্ত স্পষ্ট হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা মুসলমান, পরিচয় যাই হোক না কেন, আমরা সবাই দিনশেষে বাংলাদেশি। আমরা একে অপরের ধর্মীয় স্বাধীনতা ও অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এ দেশে শান্তিতে একসাথে বসবাস করতে চাই। সভায় প্রবারণা পূর্ণিমার তাৎপর্য ও ধর্মীয় সম্প্রীতি তুলে ধরে বক্তব্য দেন নানুপুর গৌতম বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সুমনলংকার স্থবির, বিএনপি নেতা আজিজ উল্লাহ এবং হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতা জুয়েল চক্রবর্তী।
এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে মিন্টু বড়ুয়া, সম্পদ বড়ুয়া, সুব্রত বড়ুয়া, জয়দেব বড়ুয়া, সাফুল বড়ুয়া, বাপ্পু বড়ুয়া, সুকাশ বড়ুয়া, দুলাল বড়ুয়া, ধীমান বড়ুয়া, আকাশ বড়ুয়া ও জীবন বড়ুয়াসহ আরও অনেকে।
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
বাঁশখালী প্রতিনিধি : : চট্টগ্রামের বাঁশখালীতে আজ (শনিবার) ভোর ছয়টার দিকে মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাতà§...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : চট্টগ্রামের মিরসরাই উপজেলার ছোটফরিংগা সীমান্তে অভিযান চালিয়ে ৩টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়ন সংলগ্ন হালদা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited