শিরোনাম
খাগড়াছড়ি প্রতিনিধি : | ০২:৫৩ পিএম, ২০২২-০৬-১২
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার চেঙ্গী ইউনিয়নের দুর্গম হরণসিং পাড়া এলাকা পাশ্ববর্তী দীঘিনালা উপজেলার নাড়েইছড়ির দুর্গম সিরেন্দি পাড়া এলাকায় প্রসিত বিকাশ খীসার নেতৃত্বাধীন পার্বত্য চুক্তি বিরোধী আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ ও পার্বত্য চুক্তি স্বাক্ষরকারী সাবেক গেরিলা নেতা এবং আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমার নেতৃত্বাধীন
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-পিসিজেএসএস এর মধ্যে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে।
শনিবার(১১ই জুন ২০২২ ইং) ভোরে এ বন্দুকযুদ্ধ সংঘটিত হয় বলে একটি সূত্র নিশ্চিত করেছে। তবে এ ঘটনায় হতাহতের বিষয়ে কিছু নিশ্চিত করে জানাতে পারেনি ।
অপর একটি সূত্র বলছে, গোলাগুলির ঘটনায়অন্তত ৩-৫জন সশস্ত্র কর্মীরা ঘটনাস্থলেই নিহত হয়েছে ।তাৎক্ষনিক মৃতদেহগুলো সরিয়ে নিয়েছে অজ্ঞাত কর্মীরা। কে কারা সরিয়ে নিয়েছে তা যাচাই করা সম্ভব হয়নি ।
উল্লেখ্য যে, ২০১৫-১৬ সালের ইউপিডিএফ(প্রসিত) ও পিসিজেএসএস(সন্তু) গ্রুপের সমঝোতা চুক্তির শর্ত ছিল একে অপরের সাংগঠনিক এলাকায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা যাবে না।
কিন্তু দীর্ঘ কয়েক বছর যাবত ধরে পিসিজেএসএস এর সশস্ত্র গ্রুুপ ইউপিডিএফ দলের সাংগঠনিক এলাকায় অবস্থান করে আসছে। এ নিয়ে দু’দলের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ ছিল। পিসিজেএসএস সদস্যদের পার্বত্য চট্টগ্রামের উত্তরাঞ্চল ছেড়ে যাওয়ার দাবি জানিয়ে সাধারণ জনগণকে দিয়ে বহুবার মিছিল- সমাবেশ করে আসছিল ইউপিডিএফ ।
এ নিয়ে গতকাল (১০ই জুন) তাদের দু’দলের মধ্যেকার বৈঠক অনুষ্ঠিত হয়, কিন্তু কোন সুরাহা ব্যতীত উক্ত বৈঠক সমাপ্ত হয়। ফলশ্রুুতিতে শনিবার ভোর রাতে এ বন্দুকযুদ্ধ সংগঠিত হয় বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল দুর্গম এলাকা হওয়ায় এখনো পর্যন্ত হতাহতের খবর সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনচারুল করিম মুঠোফোনে জানিয়েছেন, এমন একটি ঘটনার কথা তারা শুনেছেন তবে তারা এ বিষয়ে নিশ্চিত হতে পারেন নি। এছাড়া দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)র মুঠোফোনে বেশ কয়েকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেন নি।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited